সুলয়া সিংহ: তাঁর বয়স মাত্র ২৮৷ আর এরই মধ্যে তাঁর সাফল্যের ভাণ্ডার উপচে পড়ছে৷ সময়ের চেয়ে অনেকটা আগে দৌড়চ্ছেন তিনি৷ তাঁর হাত ধরেই ভারত আরও নয়া কৃতিত্বের মালিক হয়ে উঠবে৷ তিনি টিম ইন্ডিয়ার নেতা বিরাট কোহলি৷ ক্যাপ্টেন কোহলির এমন প্রশংসা করলেন তাঁর এক ভক্ত৷ তবে যে সে ভক্ত নন৷ দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ফের জানালেন, তিনি কোহলির খেলার কত বড় ভক্ত৷

ছবি: মণিশঙ্কর চৌধুরি
মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করতে গিয়ে কিংবদন্তি সুনীল গাভাসকর বলেছিলেন, “মৃত্যুর আগে ২০১১ বিশ্বকাপ ফাইনালে ধোনির সেই ছক্কাটা আরও একবার দেখতে চাই৷” অনেকটা তেমনভাবেই কোহলির প্রশংসা শোনা গেল সৌরভের গলায়৷ কলকাতায় পা রাখলেই তাঁদের ফ্রেমে দেখা যাবেই৷ সৌরভ গঙ্গোপাধ্যায় যতই ব্যস্ত থাকুন, বিরাট কোহলির জন্য ঠিক সময় বের করে নেন৷ শনিবার একটি বই প্রকাশ অনুষ্ঠানে ফের পাশাপাশি দেখা গেল দুই নেতাকে৷ আর সেখানেই মন খুলে ভারতীয় দলে ধোনির উত্তরসূরির তারিফ করলেন দাদা৷ বললেন, “ও এক্কেবারে তরুণ৷ তা সত্ত্বেও এত সাফল্য পেয়ে গিয়েছে৷ শচীন তেণ্ডুলকরের রেকর্ডগুলো ছুঁতে ও খুব বেশি সময় নেবে বলে মনে হয় না৷ বিরাটের খেলা দেখার জন্য আমি সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিতে পারি৷ ওর আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল৷”
(সোনি ম্যাজিকে ভর করে চেন্নাই বধ বাগানের)
প্রিয় দাদার থেকে যে প্রশংসা পাওয়া কোহলির কাছে সবসময়ই আনন্দের, তা আর কার অজানা!
(সিএবির পর এবার ঐতিহাসিক ইডেনের সঙ্গে জুড়ছে সৌরভের নাম)
সর্বশেষ খবর
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর
-
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন! ৯ ক্যারেটের ‘রিফ্লেকশনস’ কালেকশন নিয়ে হাজির শ্যামসুন্দর জুয়েলার্স
-
‘মফঃস্বলের ছেলের দেশ জয়’, লালবাগচার পায়ে জাতীয় পুরস্কার ঠেকিয়ে আশীর্বাদধন্য কার্তিক আরিয়ান
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের