ইস্টবেঙ্গল: ৩ (ওয়েডসন, প্লাজা, লালরিন্ডিকা)
চেন্নাই সিটি: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা পাঁচ ম্যাচে জয়৷ লিগ তালিকার শীর্ষে দল৷ বেশ কয়েকবছর পর চলতি আই লিগে আত্মবিশ্বাসের তুঙ্গে ইস্টবেঙ্গল৷ আর সেই আত্মবিশ্বাসে ভর করেই রবিবাসরীয় বারাসতে আরও একটি জয় পকেটে পুরে ফেলল মর্গ্যানবাহিনী৷ চেন্নাই ম্যাচকে ডার্বির প্রস্তুতি মঞ্চ হিসেবে ধরেছিলেন কোচ মর্গ্যান৷ সেই পরীক্ষায় লেটার মার্কস নিয়েই উত্তীর্ণ হল লাল-হলুদ ব্রিগেড৷
(সেলেবদের এই ‘অদ্ভুত’ অভ্যাসগুলি জানলে অবাক হবেন!)
ডার্বির আগে টানা ম্যাচ জেতায় আত্মতুষ্টিতে ভুগতে পারে দল৷ এই বিষয় থেকে দলকে দূরে রাখার কঠিন চ্যালেঞ্জ ছিল ব্রিটিশ কোচের কাঁধে৷ ঘরের মাঠে লিগ তালিকার সবচেয়ে নিচে থাকা দলকেও তাই যথেষ্ট সমীহ করে চলেছিলেন তিনি৷ বিপক্ষকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ছেলেদের৷ গুরুবাক্য অক্ষরে অক্ষরে পালন করেছেন শিষ্যরা৷ প্রথমার্ধে চেন্নাইয়ের ডিফেন্স দূর্গ ভাঙতে না পারলেও দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের বিদেশি ফরোয়ার্ডদের আর আটকানো যায়নি৷ লালরিন্ডিকার লং পাস থেকে বাঁ-পায়ের শটে বল জালে জড়াতে ভুল করেননি ওয়েডসন৷ দ্বিতীয় গোলটি আসে উইলিস প্লাজার পা থেকে৷ খেলার চমক তখনও শেষ হয়ে যায়নি৷ দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ইস্টবেঙ্গলকে পেনাল্টি উপহার দিয়ে আরও বড় ব্যবধানে হারতে হল চেন্নাইকে৷ স্পট কিকে গোল করে বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন লালরিন্ডিকা৷
(নিউজিল্যান্ডকে হারিয়ে ডেভিস কাপের দ্বিতীয় রাউন্ডে ভারত)
কার্ড সমস্যায় মেহতাবের বদলে এদিন খেলেন রউলিন বোর্জেস৷ চোট সারিয়ে মাঠে নেমেছিলেন গোলকিপার রেহনেশ৷ ডার্বির আগে দল নিয়ে আর তেমন কোনও পরীক্ষানিরীক্ষা করেননি মর্গ্যান৷ এই জয়ের ফলে ১৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষস্থান ধরে রাখল টিম ইস্টবেঙ্গল৷
সর্বশেষ খবর
-
‘সৃজলার বয়ফ্রেন্ড আছে, তাও তোমার সঙ্গে…’, বিছানায় রাজবীরকে ‘ফুঁসমন্তর’ নন্দিনীর, প্রেমিককে হারানোর ভয়?
-
সুযোগ পান সতীর্থকে ‘বঞ্চিত’ করে! এশিয়ান গেমসে ইতিহাস সেই মণিপুরী কন্যার
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর
-
জিটি রোড ও বাসরুটে আর চলবে না টোটো! নির্দেশিকা কার্যকরে কড়া পরিবহণদপ্তর
-
পড়ুয়া-পরিকাঠামোহীন! ডিসেম্বরে আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধ হচ্ছে বাংলায়