Argentina

সুইস ফুটবলারকে লাল কার্ড দেখানো ভুল, সাফ জানাল নিয়ম প্রণয়নকারী সংস্থা, নয়া বিতর্কে মেসিরা

তারা জানিয়ে দিয়েছে, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠছাড়া করার সিদ্ধান্ত নিয়ম অনুযায়ী সঠিক ছিল না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ১৬:৪২

options
link
সুইস ফুটবলারকে লাল কার্ড দেখানো ভুল, সাফ জানাল নিয়ম প্রণয়নকারী সংস্থা, নয়া বিতর্কে মেসিরা
এম্বোলোকে লাল কার্ড দেখানোর সেই মুহূর্ত। ফাইল ছবি।

বিশ্বকাপে আর্জেন্টিনাকে (Argentina) ঘিরে রেফারিং বিতর্ক নতুন নয়। বারবার অভিযোগ উঠেছে, লিওনেল মেসিদের পক্ষে নাকি সিদ্ধান্ত গিয়েছে। সেই বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করল ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। তারা জানিয়ে দিয়েছে, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠছাড়া করার সিদ্ধান্ত নিয়ম অনুযায়ী সঠিক ছিল না।

Advertisement

বিশ্বকাপের শেষ আটের ম্যাচে পর্তুগালের রেফারি জোয়াও পিনেইরো প্রথমে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান। পরে ‘ভার’ রিপ্লেতে দেখা যায়, পারেদেস কোনও ফাউলই করেননি। বরং এমবোলো ইচ্ছাকৃতভাবে ডাইভ দিয়ে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিলেন। তখন পারেদেসের হলুদ কার্ড প্রত্যাহার করে এম্বোলোকে হলুদ কার্ড দেখান রেফারি। আগে থেকেই একটি হলুদ কার্ড থাকায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুইস স্ট্রাইকারকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে আইএফএবি-র মতে, রেফারি নিয়মের ভুল ব্যাখ্যা করেছেন। ‘মিস্টেকেন আইডেন্টিটি’ বা ভুল ফুটবলারকে কার্ড দেখানোর ক্ষেত্রে ‘ভার’-এর সাহায্যে সেই ভুল কার্ড প্রত্যাহার করা যায়। কিন্তু সেই একই ঘটনায় পরে অন্য ফুটবলারকে নতুন করে হলুদ বা লাল কার্ড দেখানোর সুযোগ নেই। অর্থাৎ, এই ঘটনায় পারেদেসের হলুদ কার্ড তুলে নেওয়াই যথেষ্ট ছিল। এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো নিয়মবিরুদ্ধ। ঘটনার সময় ম্যাচের স্কোর ছিল ১-১ এবং সুইজারল্যান্ডই তুলনামূলক বেশি আক্রমণ করছিল। ৭১ মিনিটে এম্বোলোর উঠে যাওয়ার পর ম্যাচের গতিপ্রকৃতি বদলে যায়। শেষ পর্যন্ত হেরে বিদায় নিতে হয় সুইসদের।

Advertisement

ম্যাচের পরই রেফারির সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়েছিলেন সুইস কোচ মুরাত ইয়াকিন। তিনি বলেছিলেন, “এই সিদ্ধান্ত সত্যিই বোধগম্য নয়। আমি জানি ফিফা রেফারিদের প্রতিবারই সুরক্ষা দেবে। কিন্তু এই নিয়মের কারণেই আজকের ম্যাচটা শেষ হয়ে গিয়েছে।” ইয়াকিনের দাবি, এম্বোলোর দ্বিতীয় হলুদ কার্ড দেওয়ার মতো কোনও পরিস্থিতিই ছিল না। তাঁর কথায়, “প্রথমত, ওটা হলুদ কার্ড দেওয়ার মতো কোনও পরিস্থিতি ছিল না। এটি বিপজ্জনক কোনও ফাউলও ছিল না। এই একটি সিদ্ধান্তই পুরো ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিয়েছে।” তাঁর অভিযোগ ছিল, অযৌক্তিক লাল কার্ডে দলের সব পরিকল্পনা ভেস্তে যায়। তিনি বলেছিলেন, এমন সাধারণ একটি ঘটনায় এত কঠোর শাস্তির কোনও যৌক্তিকতা ছিল না। এবার আইএফএবি-ও সাফ জানিয়ে দিল, কোনওভাবেই লাল কার্ড ছিলেন না এম্বোলো।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.