India Football Team

এবার ফুটবলেও ইংল্যান্ড সফরে ভারত! চার দেশীয় টুর্নামেন্টের প্রতিপক্ষের নাম জানলে চমকে যাবেন

আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে নিজেদের প্রমাণ করার আরেকটি সুযোগ পেতে চলেছে ভারত। এআইএফএফ জানিয়েছে, আগামী মে মাসে লন্ডনে আয়োজিত চার দেশীয় প্রতিযোগিতায় অংশ নেবেন রায়ান উইলিয়ামস, ছাংতেরা। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৫:৫৫

options
link
এবার ফুটবলেও ইংল্যান্ড সফরে ভারত! চার দেশীয় টুর্নামেন্টের প্রতিপক্ষের নাম জানলে চমকে যাবেন
ভারতীয় দল। ফাইল ছবি।

আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে নিজেদের প্রমাণ করার আরেকটি সুযোগ পেতে চলেছে ভারত। এআইএফএফ জানিয়েছে, আগামী মে মাসে লন্ডনে আয়োজিত চার দেশীয় ‘ইউনিটি কাপ’-এ অংশ নেবেন রায়ান উইলিয়ামস, ছাংতেরা। এই প্রতিযোগিতায় মেন ইন ব্লু-র প্রতিপক্ষ হতে পারে শক্তিশালী নাইজেরিয়া এবং জামাইকা।

Advertisement

২৬ থেকে ৩০ মে পর্যন্ত লন্ডনে এই প্রতিযোগিতার আসর বসতে চলেছে। বিশ্বকাপের টিকিট হাতছাড়া করলেও নাইজেরিয়া ও জামাইকা, দুই দলই এই টুর্নামেন্টের প্রধান আকর্ষণ। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ২১ ও ৭১ নম্বরে রয়েছে তারা। প্লে অফে হেরে আসন্ন বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গিয়েছিল নাইজেরিয়া। অন্যদিকে, ডিআর কঙ্গোর কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল জামাইকার। চতুর্থ দলের নাম এখনও ঘোষণা হয়নি। তবে সেটি আফ্রিকারই কোনও দেশ হওয়ার সম্ভাবনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

টুর্নামেন্টটি নক আউট ফরম্যাটে হবে। দু’টি সেমিফাইনালের জয়ীরা খেলবে ফাইনাল। আর বাকি দুই দল লড়বে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। এক আধিকারিক জানিয়েছেন, “ইউনিটি কাপ মূলত এমন দেশগুলিকে নিয়ে আয়োজন করা হয়, ইংল্যান্ডে যাদের বড় কমিউনিটি রয়েছে। ভারতকে প্রথমবার এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয়েছে।” ভারতীয় দলের জন্য ইংল্যান্ড সফর নতুন নয়। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিক ছিল ব্লু টাইগার্সদের প্রথম ইংল্যান্ড সফর। ২০০০ সালে শেষবার ব্রিটিশভূমে পূর্ণাঙ্গ সফরে গিয়েছিল ভারত। সেই সময় ফুলহ্যাম এফসির কাছে ০-২ ব্যবধানে হারলেও অসাধারণ প্রত্যাবর্তন করে। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিরুদ্ধে গোলশূন্য ড্র এবং লেস্টারে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে সফর শেষ করেছিল বাইচুং ভুটিয়ার নেতৃত্বাধীন দল।

Advertisement

আরও এক আধিকারিকের কথায়, “ইংল্যান্ডে প্রচুর প্রবাসী ভারতীয়রা থাকেন। ফলে ম্যাচে ভালো দর্শক সমাগম হবে বলেই আশা করা হচ্ছে।” এদিকে ভারতের সাম্প্রতিক ফর্মও আত্মবিশ্বাস জোগাবে। কোচ খালিদ জামিলের অধীনে ভারত এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংকে ২-১ গোলে হারিয়েছে। অভিষেক ম্যাচেই গোল করেন রায়ান উইলিয়ামস। ম্যাচের পর জামিলের মন্তব্য, “সবাই কঠোর পরিশ্রম করেছে। দল হিসেবে খেলাটাই আমাদের শক্তি। এটাকেই আরও এগিয়ে নিয়ে যেতে হবে।” এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবলের সম্ভাবনা যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ হতে চলেছে ইউনিটি কাপ। সেখানেও একই রকম ফর্ম বজায় রাখবেন ফুটবলাররা বলে আশা সমর্থকদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.