যুদ্ধের আগুনে হরমুজ প্রণালী রুদ্ধ রেখেছে ইরান। কিন্তু সেই অচলাবস্থার মধ্যেও ‘বন্ধু’ ভারতকে ছাড়। হরমুজ (Hormuz Strait) টপকে দেশে প্রবেশ করল ভারতের পতাকাবাহী আরও দুই জাহাজ। সংকট মেটাতে প্রায় ৯৪ হাজার টন গ্যাস ভারতে এল বলে জানা গিয়েছে।
এই জাহাজ দু’টির নাম BW ELM এবং BW TYR। প্রথম জাহাজটি সংযুক্ত আরব আমিরশাহীর রাস আল খাইমাহ বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। ছয় দিনের যাত্রা সম্পন্ন করে ৩১ মার্চ রাতে সেটি মুম্বইয়ে নোঙর করে। জাহাজটিতে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-এর জন্য গ্যাস বহন করে এনেছে। অন্য জাহাজটি ১ এপ্রিল দুপুরে হরমুজ অতিক্রম করে নিউ ম্যাঙ্গালোরের কাছে পৌঁছয়। জাহাজটি হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এর রয়েছে বলে খবর।
আরও পড়ুন:
সূত্রের খবর, প্রয়োজনের তুলনায় খানিকটা ঘুরপথে হরমুজ পার করছে ভারতীয় জাহাজগুলি। সম্প্রতি আগেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়ছেন, হরমুজ পুরোপুরি বন্ধ নেই। ইরানের সঙ্গে যে কয়েকটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের জাহাজগুলিকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। সেই বন্ধু দেশের তালিকায় চিন, রাশিয়া, পাকিস্তানের পাশাপাশি রয়েছে ভারতও। সেকারণেই শর্টকাট নয়, খানিকটা ঘুরপথে চলতে হচ্ছে ভারতীয় জাহাজগুলিকে। ইরান প্রশাসন যেন ভারতীয় জাহাজগুলিকে চিহ্নিত করতে পারে, সেকারণেই ঘুরপথে যেতে হচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা