সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লড়াইটা ছিল গতবারের চ্যাম্পিয়ন ভারত এবং রানার্স আপ নেপালের মধ্যে৷ তাই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ছিলেন৷ কিন্তু নেপালকে পরাস্ত করতে খুব বেশি কসরৎ করতে হল না৷ অনায়াসেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা ফুটবল দল৷
সোমবার নেপালের মহিলাদের ৩-১ গোলে উড়িয়ে দিলেন সাজিদ দারের মেয়েরা৷ এদিন শুরু থেকেই নেপালের বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন বালা, সস্মিতারা৷ কমলাদেবীর গোলে প্রথমার্ধেই ১-০ এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে বালার লং বল ইন্দুমতীর পায়ে জমা হলে তিনি গোল করতে কোনও ভুল করেননি৷ এরপর যদিও একবার ভারতীয় রক্ষণ ভাঙতে সফল হয় নেপাল৷ একটি গোল শোধ করেন সাবিত্রী ভান্ডারি৷ কিন্তু ওখানেই শেষ৷ ভারতের আক্রমণের সামনে রীতিমতো ধসে পড়ে নেপালের রক্ষণ দূর্গ৷ ৮৩ মিনিটে বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সস্মিতা মালিক৷
দলের পারফরম্যান্সে খুশি কোচ সাজিদ বলেন, “গোলকিপার থেকে ডিফেন্ডার, মিডফিল্ডার থেকে স্ট্রাইকার, সকলেই ভাল পারফর্ম করেছেন৷ তাই এই জয়ের কৃতিত্ব সকলের৷”
সর্বশেষ খবর
-
ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়! শীতলকুচিতে গ্রেপ্তার বিজেপি নেতা
-
আবহাওয়াই ভিলেন! দিল্লিতে বিপজ্জনক হারে বাড়ছে শ্বাসযন্ত্রের সংক্রমণ, সোয়াইন ফ্লুতে আক্রান্ত ১,৩৪৯
-
আজও প্রাসঙ্গিক, গান্ধীর লেখা পাণ্ডুলিপি নিলামে বিক্রি হল রেকর্ড দামে
-
তিন বছর পর ডুরান্ড ফাইনালে ডার্বি, শুরু টিকিট বিক্রি, কত টাকা দাম?
-
নিয়ম না মেনেই স্কুল চত্বরে হানা! ‘ককরোচ’দের বিরুদ্ধে রুখে দাঁড়াল রাজস্থানের গ্রামবাসীরা