সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রো কবাডির দৌলতে বর্তমানে এ দেশে কবাডির জনপ্রিয়তা আগের চেয়ে অনেকটাই বেড়েছে৷ তাই চলতি কবাডি বিশ্বকাপে ভারত কেমন খেলছে, সে বিষয়ে ক্রীড়াপ্রেমীদের আগ্রহ নেহাত কম নয়৷
বিশ্বকাপের শুরুতে দক্ষিণ কোরিয়ার কাছে মুখ থুবড়ে পড়লেও (৩৪-৩২) দ্বিতীয় ম্যাচেই দারুণ কামব্যাক করেন সুরজিৎরা৷ কবাডিতে তুলনামূলক অনভিজ্ঞ অস্ট্রেলিয়াকে ৫৪-২০ ব্যবধানে হারিয়ে দেয় ভারতীয় দল৷ বাংলাদেশের বিরুদ্ধেও বড় ব্যবধানে (৫৭-২০) জেতে দল৷ শনিবার তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা৷ যারা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছে৷ আর্জেন্টিনা ও ইংল্যান্ডকে হারিয়েই ঘরের মাটিতে কবাডি বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে চায় গতবারের চ্যাম্পিয়নরা৷
আর্জেন্টিনা ম্যাচে নামার আগে শুধু প্রথম সাতজনকেই নয়, রিজার্ভ বেঞ্চও তৈরি রাখতে চাইছেন কোচ বলবন্ত সিং৷ গত ম্যাচে দলের ডিফেন্স কোচের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল৷ সেসব ভুল এবার শুধরে নিতে হবে বলে জানালেন কোচ৷ কারণ বোনাস পয়েন্ট কোনওভাবেই হাতছাড়া করতে চান না তিনি৷ আর্জেন্টিনাকে হারানোর জন্য একের বেশি স্ট্র্যাটেজি মাথায় রাখছেন কোচ৷ ‘মিক্স’ কাউন্টার অ্যাটাকে বিপক্ষের রক্ষণ ভাঙাকেই পাখির চোখ করছে দল৷
তবে শনিবারের ম্যাচের চেয়েও ভারতীয় দর্শকরা বেশি উৎসাহী ১৮ অক্টোবরের ম্যাচ নিয়ে৷ কারণ সেদিন আরএসএস-এর বিরুদ্ধে মঞ্চে নামবেন বলবন্ত সিংয়ের ছেলেরা৷ হ্যাঁ, আক্ষরিক অর্থেই আরএসএস৷ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ৷ কীভাবে? কারণ ইংল্যান্ড দলের ছ’জন খেলোয়াড়ই ব্রিটেনের আরএসএস সংগঠনের সদস্য৷ সেখানে আবার আরএসএস হিন্দু স্বয়ংসেবক সংঘ হিসেবে পরিচিত৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের