সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স তো সংখ্যা মাত্র৷ মনের জোরটাই আসল৷ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এ কথাই আওড়ান ১০০ বছরের বৃদ্ধা মন কৌর৷ তবে শুধু মুখেই না৷ তা কাজেও করে দেখিয়েছেন তিনি৷ একাধিকবার৷ এবার মার্কিন মুলুকে এই ভারতীয় বৃদ্ধা যা করে দেখালেন, তার জন্য গোটা বিশ্ব তাঁকে কুর্নিশ জানাল৷ তাঁর কৃতিত্বে মাথা উঁচু হল ১৩০ কোটি ভারতবাসীর৷

আমেরিকার মাস্টার্স গেমের ট্র্যাকে নেমে তাঁর থেকে কমবয়সিদের ঘাম ছুটিয়ে দিলেন মন কৌর৷ ৭০, ৮০ বছরের প্রতিযোগীদের পিছনে ফেলে ১০০ মিটার দৌড়ে প্রথম হয়ে গেলেন ১০০ বছরের তরুণী৷ প্রতিযোগিতায় তিনিই ছিলেন প্রবীনতম৷ সবাইকে হারিয়ে জিতে নিলেন সোনা৷ ওলিম্পিক নয় তো কী! সোনার পদকের মূল্য কোনও অ্যাথলিটের কাছে সবসময় একইরকম গুরুত্বপূর্ণ৷ তাই এই বয়সে সোনা জিতে উচ্ছ্বসিত মন কৌর৷ তাঁর ৭৮ বছরের ছেলে গৌরব সিং জানালেন, “মা জিততে ভালবাসে৷ দেশে ফিরে বন্ধুদের নিজের কৃতিত্বের কথা মা নিজেই গল্প করবে৷”

এটাই অবশ্য তাঁর প্রথম সোনা জয় নয়৷ এর আগে শট পাট ও জ্যাভলিংয়েও সোনা জিতেছেন মন কৌর৷ এছাড়া আঞ্চলিক গেমসে ২০ টিরও বেশি পদক রয়েছে তাঁর ঝুলিতে৷ ছেলে গৌরবের কথাতেই খেলাধুলো করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি৷ তখন তাঁর বয়স ৯৩৷ শতরান হাঁকিয়েও এখনও পুরোপুরি হিট তিনি৷ রোজ সকালে উঠে জগিং করেন এই বৃদ্ধা৷ তাঁর এই কৃতিত্ব নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়াবিদদের৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের