Mohun Bagan

রিহ্যাব শুরু আলবার্তোর, মুম্বইয়ের বিরুদ্ধে কি খেলবেন মোহনবাগান ডিফেন্ডার?

জানা গিয়েছে, চোট খুব গুরুতর নয়। তবে হাতে যেহেতু বিকল্প ফুটবলার রয়েছে তাই এতটুকু ঝুঁকি নিতে নারাজ মোহনবাগান কোচ সার্জিও লোবেরা। একান্তই আলবার্তো শুক্রবার খেলতে না পারলে তাঁর পরিবর্তে টম অলড্রেডকে রক্ষণের গুরুদায়িত্ব সামলাতে হবে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ১১:৪৫

options
link
রিহ্যাব শুরু আলবার্তোর, মুম্বইয়ের বিরুদ্ধে কি খেলবেন মোহনবাগান ডিফেন্ডার?
আলবার্তো রডরিগেজ। ফাইল ছবি।

মঙ্গলবারই অনুশীলনে কিয়ান নাসিরির সঙ্গে সংঘর্ষে চোট পেয়েছিলেন আলবার্তো রডরিগেজ। চোটের গুরুত্ব কতটা তা বোঝার জন্য বুধবারের অনুশীলনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাঁর কাছে। সেদিন দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করতে পারলেন না এই বিদেশি ডিফেন্ডার। বরং তাঁকে দেখা গেল সাইডলাইনে রিহ্যাব করতে। কিছুক্ষণ সাইক্লিংও করতে দেখা যায় তাঁকে। এখানেই প্রশ্ন উঠে গেল, তা হলে কি শুক্রবারের ম্যাচে আলবার্তো নেই? সেই উত্তরও এখনই দেওয়া যাবে না। তার জন্য বৃহস্পতিবারের অনুশীলনে তিনি কী করেন, সেটা দেখতে হবে।  

Advertisement

যদিও জানা গিয়েছে, চোট খুব গুরুতর নয়। তবে হাতে যেহেতু বিকল্প ফুটবলার রয়েছে তাই এতটুকু ঝুঁকি নিতে নারাজ মোহনবাগান কোচ সার্জিও লোবেরা। একান্তই আলবার্তো শুক্রবার খেলতে না পারলে তাঁর পরিবর্তে টম অলড্রেডকে রক্ষণের গুরুদায়িত্ব সামলাতে হবে। রক্ষণে আলবার্তো না থাকলে টমের পাশে মেহতাব সিং, শুভাশিস বসু, জিকসান সিংরা রক্ষণ সামলে দেবেন।

Advertisement

তবে মোহনবাগানের জন্য খুশির খবর, রবসন রবিনহোর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা। এদিনও তিনি দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন। গত কয়েকটি ম্যাচে চোটের জন্য রবসনের সার্ভিস পায়নি মোহনবাগান। এদিন সেটপিস মুভমেন্ট অনুশীলনেও রবসনকে চনমনে দেখিয়েছে। ফলে তিনি ফিরছেন বলাই যায়।

Advertisement

এখন প্রশ্ন হল, তাঁকে কি মুম্বই ম্যাচে প্রথম একাদশে রাখবেন লোবেরা? না কি পরিবর্ত হিসাবে আসবেন রবসন। যদি প্রথম একাদশে আসেন, তাহলে মনবীর সিংকে বসতে হতে পারে। সে ক্ষেত্রে লিস্টন কোলাসোকে নিয়ে আসতে পারেন ডান প্রান্তে। রবসন খেলবেন লেফট উইংয়েই। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে অপরাজিত মোহনবাগান। কিন্তু টানা চার ম্যাচে জয়ের পর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ে কিছুটা ছন্দ কেটেছে। সেই দুরন্ত ছন্দকে ফিরিয়ে আনতে মুম্বই সিটি ম্যাচে জয় চাইছেন লোবেরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.