শুক্রবার ম্যাচ হারের পর আপাতত মোহনবাগান (Mohun Bagan) ফুটবলারদের বিশ্রাম দেওয়া হল। ২৬ মার্চ থেকে ফের অনুশীলন শুরু হবে। এর মধ্যে হংকং ম্যাচ খেলার জন্য জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলাররা চলে যাবেন শিবিরে। তবে ঘরের মাঠে মুম্বই এফসি ম্যাচটা হেরে হতবাক মোহনবাগান কোচ সের্জিও লোবেরা (Sergio Lobera)।
আরও পড়ুন:
বিশেষ করে জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসের মতো আক্রমণভাগের ফুটবলারকে খেলিয়েও ভালপুইয়াদের রক্ষণ ভেদ করে কাঙ্ক্ষিত গোল আসেনি মোহনবাগানের। যদিও হারের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে মোহনবাগান কোচ বলছেন, মুম্বই ম্যাচ হারলেও ট্রফি জয়ের লড়াই থেকে সরে আসেনি মোহনবাগান।
মুম্বই হার থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন মোহনবাগান কোচ লোবেরা। তিনি বলেন, “আমরা শুরু থেকেই জানতাম এবারের লিগটা শর্ট। যেখানে ভুলের সুযোগ খুব কম। আমাদের টেবিলের শীর্ষে থাকার পাশাপাশি কিছুটা ব্যবধান করার সুযোগ থাকলেও সেটা সম্ভব হল না। তবে লড়াইয়ের মধ্যেই আছি। স্বাভাবিকভাবেই পরের ম্যাচটা খুবই গুরুত্বপূ্র্ণ। একই সঙ্গে আমরা আত্মবিশ্বাসী সেই ম্যাচটা জয়ের বিষয়ে।”
আপাতত ইন্টারন্যাশানাল ব্রেকের পর মোহনবাগান পরবর্তী ম্যাচ খেলতে নামবে ৪ এপ্রিল। তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এই ম্যাচ জিততে পারলে মুম্বই ম্যাচ হারের সমালোচনা আবার দূরে সরে যাবে বলে মনে করেন মোহনবাগান কোচ। যদিও তিনি চেয়েছিলেন এই ইন্টারন্যাশনাল ব্রেকের আগে লিগ টেবিলের শীর্ষে থাকতে। যা এই পর্বে সম্ভব হল না। তিনি আরও যোগ করেন, “এই মরশুমটা কঠিন হবে। আবার বলছি আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। আমাদের লক্ষ্য ট্রফি জয়। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পরিবেশের বন্ধু হতে চান? কেনার বদলে কাগজ-কাপড়ে বানিয়ে নিন রাখি, রইল ৪ অভিনব আইডিয়া
-
শেয়ার বাজারে ভয়? ৫০ লাখের এফডিতে ৫ বছরেই মিলবে বিপুল রিটার্ন!
-
চার্চিলে খেলতে চাইছেন না প্রণয়রা, জামশেদপুর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে পারেন ফুটবলাররা
-
তদন্তে ‘অসহযোগিতা’ সুমিতের, অভিষেকের আপ্তসহায়ককে হেফাজতে চেয়ে ‘সুপ্রিম’ দরবারে রাজ্য
-
বামপন্থী ও ‘আরশোলা’দের মিছিলে পড়ুয়াদের ‘না’! বিতর্কে পড়ে পিছু হটল বিজয় সরকার