Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Donald Trump On Iran

‘৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে…’, ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

রবিবার ২৩ দিনে পড়েছে ইরান যুদ্ধে। এই লড়াইয়ে ইরান ছারখার হলেও প্রত্যাঘাতে আমেরিকার ক্ষয়ক্ষতিও কম হয়নি। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে একাধিক মার্কিন ঘাঁটি ক্ষতবিক্ষত হয়েছে মার্কিন হামলায়। শেষ ২০ দিনের যুদ্ধে এখনও পর্যন্ত ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ও ৬টি কেসি ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। ইজরায়েলের হাইফা তেল সংশোধনাগারের পাশাপাশি মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা একাধিক তেল ও গ্যাসের ভাণ্ডার ধ্বংস করেছে ইরান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৩:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৩:১৪

options
link
‘৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে…’, ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের zoom
হরমুজ নিয়ে ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের।
Advertisement

৪৮ ঘণ্টার মধ্যে ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলি গুঁড়িয়ে দেবে আমেরিকা। এবার তেহরানকে চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump On Iran)। তাঁর এই হুমকির পরই বিভিন্ন জল্পনা শুরু হয়ে গিয়েছে।

শনিবার সমাজমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প বলেন, ‘যদি ইরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ সম্পূর্ণরূপে খুলে না দেয়, তাহলে আমেরিকা তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রেগুলিতে আঘাত হেনে সেগুলিকে নিশ্চিহ্ন করে দেবে। এই হামলা শুরু হবে সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়ে।’ যদিও এই মার্কিন হুমকি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি তেহরান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলছে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজরায়েলের যুদ্ধ। ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী অবরুদ্ধ করে গোটা বিশ্বের উপর আরও চাপ বাড়িয়ে যাবে তেহরান। তার জেরে গোটা বিশ্বে তেল এবং গ্যাস সরবরাহ একেবারে বন্ধ হয়ে যাবে। তবে এমন হুঙ্কার দেওয়া সত্ত্বেও ভারতকে আলাদা ‘ছাড়পত্র’ দিয়েছে ইরান।

উল্লেখ্য, রবিবার ২৩ দিনে পড়েছে ইরান যুদ্ধে। এই লড়াইয়ে ইরান ছারখার হলেও প্রত্যাঘাতে আমেরিকার ক্ষয়ক্ষতিও কম হয়নি। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে একাধিক মার্কিন ঘাঁটি ক্ষতবিক্ষত হয়েছে মার্কিন হামলায়। শেষ ২০ দিনের যুদ্ধে এখনও পর্যন্ত ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ও ৬টি কেসি ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। ইজরায়েলের হাইফা তেল সংশোধনাগারের পাশাপাশি মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা একাধিক তেল ও গ্যাসের ভাণ্ডার ধ্বংস করেছে ইরান। হরমুজ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম ব্যারেল পিছু ১০০ ডলার পেরিয়েছে। এই অবস্থায় হরমুজকে মুক্ত করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে আমেরিকা। তার মধ্যেই ইরানকে চরম হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.