East Bengal

মিগুয়েলের বক্তব্য শুনল ফেডারেশন, শাস্তি কমবে ইস্টবেঙ্গল তারকার?

বেঙ্গালুরু এফসি ম্যাচে আচরণবিধির জন্য লাল কার্ড দেখেছিলেন ইস্টবেঙ্গলের মাঝমাঠের ফুটবলার মিগুয়েল ফিগুয়েরা। জানা গিয়েছিল, তিন ম্যাচের নির্বাসন হতে পারে মিগুয়েলের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১২:৫১

options
link
মিগুয়েলের বক্তব্য শুনল ফেডারেশন, শাস্তি কমবে ইস্টবেঙ্গল তারকার?
মিগুয়েলকে লাল কার্ড। ছবি: অমিত মৌলিক

বেঙ্গালুরু এফসি ম্যাচে আচরণবিধির জন্য লাল কার্ড দেখেছিলেন ইস্টবেঙ্গলের মাঝমাঠের ফুটবলার মিগুয়েল ফিগুয়েরা। জানা গিয়েছিল, তিন ম্যাচের নির্বাসন হতে পারে মিগুয়েলের। এর পরেই ফেডারেশনকে শাস্তি কমানোর আবেদন করেছিল ইস্টবেঙ্গল। আপাতত ইস্টবেঙ্গলের আবেদনের ভিত্তিতেই মিগুয়েলের বক্তব্য শুনলেন ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা। যদিও এদিনের এই শুনানিতে মিগুয়েল উপস্থিত ছিলেন না। তাঁর আইনজীবী মিগুয়েলের বক্তব্য পেশ করেন।

Advertisement

একই সঙ্গে শৃঙ্খলারক্ষা কমিটির সামনে এবারের আইএসএলের বেশ কয়েকটি ম্যাচের কয়েকটি ঘটনাকেও উদাহরণ হিসাবে তুলে ধরেন তিনি। মিগুয়েলের তরফ থেকে মোট সাতটি পয়েন্ট তুলে ধরা হয়েছে শৃঙ্খলারক্ষা কমিটির সামনে। এদিন শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা মিগুয়েলের তরফে বক্তব্য শুনেছেন ঠিকই। কিন্তু এখনও পর্যন্ত রায় আসেনি। ইস্টবেঙ্গলও আশা করছে এমন গুরুত্বপূর্ণ সময়ে যতটা সম্ভব শাস্তি কমিয়ে আনা যাবে এই বিদেশির। আইনজীবীর যুক্তিতে শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা সন্তুষ্ট হলে কম শাস্তি হতে পারে এই বিদেশি ফুটবলারের। যদিও পরের ম্যাচে মিগুয়েলকে যে পাওয়া যাচ্ছে না তা একপ্রকার ধরেই ওড়িশা এফসি ম্যাচের পরিকল্পনা করছেন অস্কার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য অবশ্যই সুখবর, পরের ম্যাচে কিছুক্ষণের জন্য হলেও রশিদের খেলার সম্ভবনা উজ্জ্বল হয়ে উঠছে। বৃহস্পতিবার তিনি কিছুক্ষণের জন্য মূল দলের সঙ্গে অনুশীলন করেছেন। আগের কয়েকদিন মাঠে এলেও সাইডলাইনে রিহ্যাব করেছেন রশিদ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.