Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Doug Bracewell

ম্যাচ চলাকালীন কোকেনের নেশায় বুঁদ! দু’বছর নিষিদ্ধ প্রাক্তন কিউয়ি তারকা

আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন কিউয়ি বোলার। এর আগেও মাদক সেবনের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১২:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১২:৩৩

options
link
ম্যাচ চলাকালীন কোকেনের নেশায় বুঁদ! দু’বছর নিষিদ্ধ প্রাক্তন কিউয়ি তারকা zoom
ডগ ব্রেসওয়েল। ফাইল ছবি
Advertisement

কোকেন সেবনের অভিযোগে দু’বছরের জন্য নিষিদ্ধ নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। গত বছরের শেষে কাউন্টি ক্রিকেটে খেলার সময় এই কাণ্ডটি ঘটিয়ে ছিলেন ডগ ব্রেসওয়েল। তদন্ত চলাকালীন অবসরও নিয়ে ফেলেন ৩৫ বছর বয়সি বোলার। তাতেও রেহাই মিলল না। ২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলসের দলে ছিলেন ব্রেসওয়েল।

গত ২৫ সেপ্টেম্বর চেমসফোর্ডে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ও সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবের ম্যাচ চলাকালীন তাঁর নমুনা সংগ্রহ করা হয়। লন্ডনে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির অন্তর্ভুক্ত ল্যাবরেটরি ব্রেসওয়েলের শরীরে কোকেনের উপস্থিতি নিশ্চিত করেছে। ম্যাচের প্রথম দিন ২৪ সেপ্টেম্বর ও দ্বিতীয় দিন ২৫ সেপ্টেম্বর সকালে কোকেন সেবনের কথা তিনি স্বীকার করেছেন। তবে জানা গিয়েছে কোকেন সেবনের প্রভাব মাঠের পারফরম্যান্সে পড়েনি। মাদকের অপব্যবহারের শাস্তি হিসেবে তাঁকে দু’বছর নিষিদ্ধ করা হয়েছে।

Advertisement

তদন্ত চলাকালীনই, ডিসেম্বর মাসে ব্রেসওয়েল অবসর নিয়ে নেন। তিনি শাস্তি মেনে নিয়েছেন। ২০২৫-র ২৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৩ নভেম্বর পর্যন্ত তাঁর শাস্তি বহাল থাকবে। তবে দিল্লি ডেয়ারডেভিলসের প্রাক্তন পেসারের এটাই প্রথম কীর্তি নয়। ২০২৪ সালেও মাদক সেবনের অভিযোগে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হয়েছিলেন।

এসেক্স ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, ‘ব্রেসওয়েলের উপর নিষেধাজ্ঞা ঘোষণার সিদ্ধান্তকে ক্লাব সমর্থন করে। আমাদের সব কর্মচারী পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখে। ক্লাব ব্রেসওয়েলের আচরণকে সমর্থন করে না। আমরা তাঁর পুনর্বাসন প্রক্রিয়ার ব্যবস্থা করব।’ উল্লেখ্য, নিউজিল্যান্ডের হয়ে ২৮ টেস্টে ৭৪টি উইকেট ও ২১টি ওয়ানডেতে ২৬টি উইকেট পেয়েছিলেন তিনি। পুরো ব্রেসওয়েল পরিবারই ক্রিকেটের সঙ্গে যুক্ত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.