এবারের আইএসএলের সম্প্রচার করবে কোন সংস্থা? তার উত্তর জানার জন্য দেশের ফুটবল সমর্থকরা অপেক্ষা করেছিলেন ২ ফেব্রুয়ারি, বেলা ১১টা পর্যন্ত। কারণ, এই সময়ই বিড পেপার খোলা হবে। আর তা খোলা হতেই দেখা গেল একাধিক সংস্থা আগ্রহী। যার মধ্যে আছে এবিপি ডিজিটাল, ফ্যান কোড বা ইউরো স্পোর্টসের মতো সংস্থা। আর বিগত কয়েক বছর ধরে যারা আইএসএল দেখিয়ে আসছে, সেই জিও হটস্টারও এই দৌড়ে আছে।
আরও পড়ুন:
জিও হটস্টার যদি বিড জেতে, তাহলে তারা নিজেরাই আইএসএল সম্প্রচার করবে। টিভি ও ডিজিটাল, দুই মাধ্যমই তাদের কাছে আছে। অন্যদিকে ফ্যান কোড বিড জমা করেছে ঠিকই, তবে তারা সোনি স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বেঁধে সম্প্রচার করতে চায়। ফ্যান কোডের ডিজিটাল মাধ্যম আছে, সেখানে টিভি সম্প্রচারের জন্য থাকছে সোনি স্পোর্টস। একই ঘটনা এবিপি ডিজিটালের সঙ্গে। তারাও আগ্রহ দেখিয়েছে। শেষ পর্যন্ত যদি বিড জেতে, তাহলে ইউরো স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বেঁধে আইএসএল দেখাতে চায়। তবে বিড পেপার খোলার প্রক্রিয়া এখনও চলছে।
উল্লেখ্য, আইএসএলের সম্প্রচারের বিডে একটি বিষয় রয়েছে, যা যে কোনও প্রোডাকশন সংস্থা ম্যাচ সম্প্রচারের জন্য আবেদন করতে পারেন। যেমন কোনও সংস্থা যদি শুধুই ম্যাচ সম্প্রচারের জন্য কোনও চ্যানেল কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য প্রোডাকশন করতে চায়, তাহলে সেই সংস্থাও আবেদন করতে পারবে। তাতে যদি দেখা যায়, কোনও টিভি চ্যানেল তাদের প্রোডাকশন বাবদ বেশি খরচ দেখিয়েছে, আর তার থেকে ম্যাচ সম্প্রচারের জন্য কোনও প্রোডাকশন কোম্পানি আরও কম টাকার বিড করলে, সেক্ষেত্রে ফেডারেশন থেকে সেই টিভি চ্যানেল নাহলে ডিজিট্যাল প্ল্যাটফর্মকে বলা হতে পারে, বিডে কম খরচ দেখানো প্রোডাকশন কোম্পানির সঙ্গে যুক্ত হতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কলকাতায় ২০৯ ও হাওড়ায় ওয়ার্ড বেড়ে ৬৮! বিধানসভায় বিশেষ অধিবেশনে পেশ সংশোধনী বিল
-
‘আসন পুনর্বিন্যাস হতে দেব না’, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার