Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬

রনজিতে ‘ফার্স্ট বয়’ বাংলা, কোয়ার্টার ফাইনালে ইডেন নয়, কোথায় হোম ম্যাচ খেলবেন শামিরা?

এবারের রনজিতে সব টিমের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে বাংলা। সাত ম্যাচের মধ্যে পাঁচটায় সরাসরি জয়। সবমিলিয়ে ৩৬ পয়েন্ট। যে সংখ্যক পয়েন্ট অন্য কোনও টিম সংগ্রহ করতে পারেনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১৪:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১৪:০৩

options
link
রনজিতে ‘ফার্স্ট বয়’ বাংলা, কোয়ার্টার ফাইনালে ইডেন নয়, কোথায় হোম ম্যাচ খেলবেন শামিরা? zoom
এবারের রনজিতে সব টিমের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে বাংলা। ফাইল ছবি।
Advertisement

শুধু নিজেদের গ্রুপে শীর্ষে থাকা নয়, এবারের রনজিতে (Ranji Trophy) সব টিমের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে বাংলা। সাত ম্যাচের মধ্যে পাঁচটায় সরাসরি জয়। সবমিলিয়ে ৩৬ পয়েন্ট। যে সংখ্যক পয়েন্ট অন্য কোনও টিম সংগ্রহ করতে পারেনি। হরিয়ানাকে হারিয়ে শনিবার রাতেই বাংলা টিম শহরে ফিরে এসেছে। কোয়ার্টার ফাইনালে বাংলার প্রতিপক্ষ কে হয়, সেটাই দেখার ছিল। রবিবার ম্যাচ শেষে জানা গিয়েছে, কোয়ার্টার ফাইনালে বাংলার প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ।

রবিবার ঝাড়খণ্ড হারিয়ে দিয়েছে ওড়িশাকে। বিদর্ভ জিতেছে। নাগাল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদ তিন পয়েন্ট পায় অন্ধ্রপ্রদেশ। যার ফলে এই তিন টিমের পয়েন্ট (৩১) সমান হয়ে যায়। একাধিক দলের পয়েন্ট সমান হয়ে গেলে প্রথমে দেখা হয়, কোন টিম কতগুলো ম্যাচ সরাসরি জিতেছে। সেটাও সমান হয়ে গেলে কোন টিম সবচেয়ে বেশি বোনাস পয়েন্ট পেয়েছে, সেটা দেখা হয়। ঝাড়খণ্ড তিন ম্যাচে বোনাস-সহ জিতেছে। অন্ধ্র দুটো। আর বিদর্ভ একটা। যার ফলে ওই গ্রুপ থেকে এক নম্বর টিম হিসাবে নকআউটে গিয়েছে ঝাড়খণ্ড। দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ। ফলে কোয়ার্টার ফাইনালে বাংলাকে খেলতে হবে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবছর থেকে আরও একটা নিয়ম শুরু হয়েছে। গ্রুপ লিগের অবস্থানে বিচারে ঠিক হবে নকআউটে কারা হোম ম্যাচ খেলবে। সেই অনুযায়ী বাংলা কোয়ার্টারে নিজেদের মাঠে খেলার সুযোগ পাচ্ছে। গত কয়েক দিন ধরে এটা নিয়েই আলোচনা চলছিল। ইডেনে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ রয়েছে, তাই ইডেনে রনজি সম্ভব নয়। যেহেতু কোয়ার্টার ফাইনাল থেকে সব ম্যাচ সরাসরি দেখানো হবে আর সেখানে ডিআরএস থাকছে, তাই প্রশ্ন উঠছিল, কল্যাণীতে আদৌ ম্যাচ আয়োজন সম্ভব কি না! বঙ্গ টিম ম্যানেজমেন্ট বিকল্প ভেনু হিসেবে জয়পুর আর চণ্ডীগড়ের কথা ভেবে রেখেছিল। তবে সে’সবের কোনও প্রয়োজন পড়ছে না।

কারণ বাংলা কোয়ার্টার ফাইনাল খেলবে নিজেদের মাঠে। কল্যাণীতে। ইতিমধ্যেই সেখানে পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। যাতে লাইভ ম্যাচ আয়োজনে কোনও সমস্যা না হয়। সিএবির তরফেও বলে দেওয়া হয়েছে, কোয়ার্টার ফাইনাল হবে কল্যাণীতেই। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে উদ্যোগী হয়েছেন। বিশ্বকাপের ম্যাচের পাশাপাশি রনজি ম্যাচ আয়োজন নিয়ে যাতে কোনও সমস্যা না হয়, সেটা তিনি নিজে দেখছেন। সবমিলিয়ে ঘরের মাঠে বাংলার নকআউট পর্বের খেলা নিয়ে আর কোনও অনিশ্চয়তা রইল না। সোমবার থেকেই কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি শুরু করে দিচ্ছে বাংলা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.