পারিবারিক অশান্তির জেরে ঘুমন্ত স্ত্রী ও ৩ কন্যাকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন! নৃশংস এই হত্যাকাণ্ড ঘটেছে রাজস্থানের জয়পুরে (Jaipur)। শুক্রবার সকালে এই ঘটনা সামনে আসার পর শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ৪ জনের মৃতদেহ। এদিকে খুনের পর পলাতক অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে রাজস্থান পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে পুলিশ গিয়ে ৪ জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতরা হলেন, ৪০ বছরের গীতা ঝা, তিন মেয়ে নন্দিনী, গিরিশা এবং রাধিকা। তিন জনের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। প্রতিবেশীদের দাবি, বৃহস্পতিবার রাতে বাড়ির মধ্য থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল। শুক্রবার পরিবারের কারও কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় তাঁদের। বেশ কয়েকজন বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করেন। কারও সাড়া না পেয়ে বাড়ির ভিতর ঢুকে স্তম্বিত হয়ে যান তারা। দেখা যায় ৪ জনের দেহ পড়ে রয়েছে।
আরও পড়ুন:
পুলিশে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে আসেন তদন্তকারীরা। একইসঙ্গে সেখানে উপস্থিত হয় ফরেনসিক টিম ও ডগ স্কোয়াড। পুলিশের দাবি, রাতে স্ত্রী ও কন্যারা যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন সেই সময় ইট নিয়ে তাঁদের উপর হামলা চালানো হয়। হামলায় ব্যবহৃত ইটটি হেফাজতে নিয়েছে পুলিশ। সন্দেহভাজন হত্যাকারী রাহুল ঝাকে গ্রেপ্তার করতে পুলিশ একটি দল গঠন করেছে। পুলিশ জানিয়েছে, কী কারণে এই হত্যাকাণ্ড তা জানার চেষ্টা চলছে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি পরিবারের ৪ সদস্যকে হত্যা করে রাহুল পালিয়ে গেলেও বাড়িতে ছিলেন তাঁর ৮৫ বছর বয়সি বাবা। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি