সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মধ্যে মেজাজ হারালেন এলএম টেন! না, বিপক্ষের কোনও ফুটবলারের উপর নয়৷ ভ্যালেন্সিয়ার সমর্থকদের আচরণে তেলে বেগুনে জ্বলে উঠলেন লিওনেল মেসি৷
শনিবার স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার ঘরের মাঠেই ঘরের দলকে হারিয়েছে বার্সেলোনা৷ প্রায় ড্র হয়ে যাওয়া ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে জয় (৩-২) নিশ্চিত করেন বার্সা তারকা মেসি৷ আর তাতেই রেগে যায় ভ্যালেন্সিয়া ভক্তরা৷ গোলের পর নেমার, মেসি, সুয়ারেজদের সেলিব্রেশনের মাঝেই গ্যালারি থেকে জলের বোতল উড়ে এসে নেমারের মাথায় লাগে৷ মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েন ব্রাজিলীয় পোস্টার বয়৷ সতীর্থর এমন হাল দেখে রাগে গ্যালারির দিকে তেড়ে যান মেসি৷ সমর্থকদের কটাক্ষ করেন৷ তারপরই অবশ্য দলের বাকিরা তাঁকে শান্ত করেন৷
খেলার মাঠে সচরাচর মাথা গরম করতে দেখা যায় না আর্জেন্টাইন সুপারস্টারকে৷ কিন্তু সতীর্থর কোনও ক্ষতি যে তিনি মেনে নেবেন না, তা বুঝিয়ে দিলেন৷ আর এই ঘটনাই মনে করিয়ে দিল, যে মেসি শুধু বিশ্বের সেরা ফুটবলারই নন, টিম ম্যানও বটে৷
ক্লিক করে দেখে নিন সেই ভিডিও৷
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের