Argentina vs Spain Match Report

ইতিহাস গড়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ী স্পেন, চোখের জলে বিদায় মেসির আর্জেন্টিনার

এক নজরে
০৩:৩৪ সর্বশেষ
বিশ্বজয়ী স্পেন
০৩:২৫
গোল মিস আর্জেন্টিনার
০৩:২০
অফসাইডে বাতিল গোল
০৩:১০
গোওওওওওওওওল
০৩:০১
হলুদ কার্ড দেখলেন স্কালোনি
০২:৫৬
উইলিয়ামসের গোল বাতিল
০২:৪৪
নিশ্চিত গোল আটকালেন ডিবু
০২:৩৬
লাল কার্ড
০২:৩৪
দলে একাধিক বদল
০২:২৫
নিকো উইলিয়ামসের সুযোগ
০২:১৩
আবারও মিস লা রোহার
০২:০৭
স্পেনের ফ্রি কিক
০১:৫৬
হলুদ কার্ড
০১:৪৪
দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ
০১:২৫
প্রথমার্ধ গোলশূন্য
০১:২০
মাঠ ছাড়লেন লিসান্দ্রো
০১:১৭
হলুদ কার্ড
০১:১৪
গোলের সুযোগ লা রোহার
০১:১০
বল পজেশন
০১:০০
হাইড্রেশন ব্রেক
০০:৫২
ফ্রি কিক পেল আর্জেন্টিনা
০০:৪৮
স্পেনের প্রথম কর্নার
০০:৪০
গোলের সুযোগ স্পেনের
০০:২০
মেসির জোড়া রেকর্ড
০০:১০
মেটলাইফে ট্রাম্প
০০:০৬
মেসির সামনে রেকর্ডের হাতছানি
০০:১২
আর্জেন্টিনা দলে ৩ বদল
২৩:৪০
একনজরে টিম আর্জেন্টিনা:
২৩:৩০
একনজরে টিম স্পেন
২৩:১৬
ঘোষিত দুই দলের প্রথম একাদশ
চ্যাম্পিয়ন স্পেন
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৩:৫০

options
link
শেষ আপডেট: ০৩:৩৪

বিশ্বজয়ী স্পেন

ইতিহাস গড়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জয় স্পেনের। দ্বিতীয়বার বিশ্বকাপ হাতে তোলার স্বপ্নভঙ্গ মেসির। চোখের জলে বিদায় আর্জেন্টিনার। কার্যত একপেশে ভাবেই ফাইনাল জিতল স্প্যানিশ আর্মাডা। তোরেসের একমাত্র গোলেই ১-০ জয়ী ফুয়েন্তের ছেলেরা।

শেষ আপডেট: ০৩:২৫

গোল মিস আর্জেন্টিনার

সেনেকিকে ফাউড করলেন উইলিয়াম। ফ্রি কিক থেকে গোল করার সুবর্ণ সুযোগ পেল আর্জেন্টিনা। কিন্তু ব্যর্থ।

শেষ আপডেট: ০৩:২০

অফসাইডে বাতিল গোল

আবারও সুযোগ আসে তোরেসের পায়ে। কিন্তু এবার অফসাইডে বাতিল গোল। এখনও ম্যাচের ফল ১-০। ৬ মিনিটে ঘুরে দাঁড়াতে পারবে ১০ জনের আর্জেন্টিনা?

শেষ আপডেট: ০৩:১০

গোওওওওওওওওল

অবশেষে খুলল গোলমুখ। উইলিয়ামের বাড়ানো বল থেকে এবার আর গোল করতে কোনও ভুল করেননি তোরেস। এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধে ১-০ এগিয়ে গেল স্পেন।

শেষ আপডেট: ০৩:০১

হলুদ কার্ড দেখলেন স্কালোনি

স্পেনের ট্যাকেল দেখে মেজাজ হারালেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। তাঁকে হলুদ কার্ড দেখালেন রেফারি। এক্সট্রা টাইমের হাফটাইমেও ম্যাচের ফল গোলশূন্য়।

শেষ আপডেট: ০২:৫৬

উইলিয়ামসের গোল বাতিল

এক্সট্রা টাইমের প্রথমার্ধে উইলিয়ামসের শট জালে জড়ালেও ফাউলের কারণে গোল বাতিল করে দিলেন রেফারি। খানিক চোট পেয়ে মাঠেই শুয়ে পড়লেন আর্জেন্টাইন গোলকিপার এমি। যদিও মাঠ ছাড়েননি তিনি।

শেষ আপডেট: ০২:৪৪

নিশ্চিত গোল আটকালেন ডিবু

তোরেসকে ফাউল করায় দুর্দান্ত পজিশন থেকে ফ্রি কিক পেল স্পেন। ইয়ামালের নিখুঁত শট আটকালেন ডিবু। তাঁর সৌজন্যেই নির্ধারিত সময়ে গোল হজমের হাত থেকে রক্ষা পেল আর্জেন্টিনা।

শেষ আপডেট: ০২:৩৬

লাল কার্ড

কুবার্সিকে ট্যাকেল করতে গিয়ে ফাউল। এঞ্জো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ইনজুরি টাইমে। ১০ জনে খেলছে আর্জেন্টিনা। এরপরই মুখে হাত দিয়ে কথা বলতে গিয়ে হলুদ কার্ড দেখলেন স্পেনের কুকুরেয়া।

Red-Card
লাল কার্ড দেখলেন এঞ্জো
শেষ আপডেট: ০২:৩৪

দলে একাধিক বদল

রোমেরো ও ডি পলকে তুলে মেদিনা ও সিমিয়োনেকে নামান আর্জেন্টিনা কোচ। দলে একাধিক বদল ঘটিয়েও গোলমুখ খুলতে ব্যর্থই আর্জেন্টিনা। এক্সট্রা টাইমের দিকে এগোচ্ছে ম্যাচ।

শেষ আপডেট: ০২:২৫

নিকো উইলিয়ামসের সুযোগ

পরিবর্ত হিসেবে নেমেই গোলের সুযোগ তৈরি করেন নিকো উইলিয়ামস। কিন্তু আবারও ত্রাতা সেই মার্টিনেজ। হাতের বুড়ো আঙুলে চোট নিয়েই একের পর এক শট বাঁচিয়ে চলেছেন তিনি।

শেষ আপডেট: ০২:১৩

আবারও মিস লা রোহার

কর্নার থেকে আবারও গোলের সুযোগ লা রোহার। কিন্তু আবারও মিস। ফেরান তোরেসের নিশ্চিত শট আটকে ফের আর্জেন্টিনাকে লাইফলাইন দিলেন মার্টিনেজ। দ্বিতীয় হাইড্রেশন ব্রেকেও ফলাফল গোলশূন্য।

শেষ আপডেট: ০২:০৭

স্পেনের ফ্রি কিক

পারেদেস ফাউল করায় বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পেল স্পেন। কিন্তু ফলাফল অপরিবর্তিত। ইয়ামালের শট ব্লক করলেন ফার্নান্ডেজ। এরপরই পেদ্রি ও তোরেসকে নামাল স্পেন।

শেষ আপডেট: ০১:৫৬

হলুদ কার্ড

স্প্যানিশ রদ্রিকে পিছন থেকে ধাক্কা মেরে হলুদ কার্ড দেখলেন লিয়োনার্দো পারেদেস। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কার্ড দেখিয়ে পরিবেশ ঠান্ডা করার চেষ্টা করলেন রেফারি।

chaos
ঝামেলায় জড়ালেন দুই দলের ফুটবলাররা
শেষ আপডেট: ০১:৪৪

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ

দ্বিতীয়ার্ধে নিকো গঞ্জালেসকে তুলে লিয়োনার্দো পারেদেসকে নামালেন স্কালোনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ স্পেনের। ফের আর্জেন্টিনার রক্ষাকর্তা ডিবু।

শেষ আপডেট: ০১:২৫

প্রথমার্ধ গোলশূন্য

গোলশূন্যভাবেই শেষ হল ম্যাচের প্রথমার্ধ। স্পেন গোলের একাধিক সুযোগ তৈরি করতে সক্ষম হলেও টার্গেটে কোনও শট নিতে পারেনি আর্জেন্টিনা। ৬৪ শতাংশ বল নিজেদের দখলে রাখলেন ইয়ামালরা। এবার দেখার স্পেনের পাসিং ফুটবলের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে মেসিরা স্ট্র্যাটেজি বদলায় কিনা।

শেষ আপডেট: ০১:২০

মাঠ ছাড়লেন লিসান্দ্রো

হ্য়ামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়লেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো। তাঁর পরিবর্তে নামলেন ওটামেন্ডি।

শেষ আপডেট: ০১:১৭

হলুদ কার্ড

ওয়ারজাবলকে বিশ্রী ট্যাকেল করে হলুদ কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা লিসান্দ্রো মার্টিনেজ। খানিক পরেই কুকুরেয়ার ফের আক্রমণ। কিন্তু আবারও মিস।

yellow
শেষ আপডেট: ০১:১৪

গোলের সুযোগ লা রোহার

৩৭ মিনিটে আবারও গোলের সুযোগ লা রোহার। কিন্তু ওয়ারজাবলের দূরপাল্লার শট রুখে দিলেন ডিবু।

শেষ আপডেট: ০১:১০

বল পজেশন

অ্যালভারেজকে পোরো ফাউল করায় ফ্রি কিক পেল আর্জেন্টিনা। যদিও কোনও সুবিধা করতে পারল না তারা। প্রথম ৩০ মিনিটে ৬১ শতাংশ বল পজেশন স্পেনের। ৩৯ শতাংশ বল নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছেন মেসিরা।

becks
ফাইনাল দেখতে সপরিবারে বেকহ্যাম।
শেষ আপডেট: ০১:০০

হাইড্রেশন ব্রেক

মেসিকে আটকে রাখাই পাখির চোখ স্পেনের। ম্যাচের প্রথম হাইড্রেশন ব্রেকে ফলাফল গোলশূন্য।

শেষ আপডেট: ০০:৫২

ফ্রি কিক পেল আর্জেন্টিনা

মেসিকে পিছন থেকে ট্যাকেলের চেষ্টা অ্যালেক্সের। ফ্রি কিক থেকে গোল করতে ব্যর্থ আর্জেন্টিনার রড্রিগো ডি পল।

শেষ আপডেট: ০০:৪৮

স্পেনের প্রথম কর্নার

১২ মিনিটের মাথায় প্রথম কর্নার পেল স্পেন। কিন্তু গোলমুখ খুলল না। মেসির পায়ে বল পৌঁছতেই দিচ্ছে না ইয়ামালের দল। খেলার ফল এখনও গোলশূন্য়।

শেষ আপডেট: ০০:৪০

গোলের সুযোগ স্পেনের

৫ মিনিটের মধ্যেই দুবার গোলের সুযোগ স্পেনের। ইয়ামালের টার্গেটে নেওয়া দুরন্ত শট আটকে দেন মার্টিনেজ। পরের মুহূর্তে আবারও গোল বাঁচালেন তিনি।

Spain1
গোলের সুযোগ হাতছাড়া ইয়ামালের।
শেষ আপডেট: ০০:২০

মেসির জোড়া রেকর্ড

মেগা লড়াই শুরুর আগের জোড়া রেকর্ডের মালিক মেসি। ফুটবল ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপের ফাইনালে খেলতে নামলেন মেসি। ২০১৪, ২০২২ এবং ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনাল খেলছেন তিনি। পাশাপাশি সবচেয়ে বয়স্ক ফুটবলার (গোলকিপার বাদ দিয়ে) হিসেবে বিশ্বকাপ ফাইনাল খেলারও নজির গড়লেন তিনি।

শেষ আপডেট: ০০:১০

মেটলাইফে ট্রাম্প

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের লড়াই দেখতে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কড়া নিরাপত্তা বলয়ের মাঝে হেলিকপ্টারে মাঠে পৌঁছন তিনি।

শেষ আপডেট: ০০:০৬

মেসির সামনে রেকর্ডের হাতছানি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক হওয়ার হাতছানি মেসির সামনে। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৮টি গোল করেছেন এলএম টেন। এমবাপের গোল সংখ্যা ১০। আজ তাঁকে টপকাতে পারলেই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন মেসি।

শেষ আপডেট: ০০:১২

আর্জেন্টিনা দলে ৩ বদল

স্পেনের দল অপরিবর্তিত। তবে আর্জেন্টিনার একাদশে তিন বদল। সেমিফাইনালে খেলা শুরু করেছিলেন সিমিওনে, মোলিনা ও লিয়োনার্দো পারেদেস। তাঁরা শুরু থেকে খেলছেন না। তাঁদের জায়গায় শুরু থেকে খেলবেন নিকো গঞ্জালেস, গঞ্জালো মন্টিয়েল ও রদ্রিগো ডি পল।

শেষ আপডেট: ২৩:৪০

একনজরে টিম আর্জেন্টিনা:

ডিবু মার্টিনেজ, মন্টিয়েল, রোমেরো, লিসান্দ্রো, তাগলিয়াফিকো, ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, নিকো গঞ্জালেজ, লিও মেসি, জুলিয়ান আলভারেজ।

শেষ আপডেট: ২৩:৩০

একনজরে টিম স্পেন

উনাই সিমন, পোরো, কিউবারসি, লাপোর্তে, কুকুরেয়া, রড্রি, ফ্যাবিয়ান রুইজ, অ্যালেক্স বেনা, দানি ওলমো, লামিনে ইয়ামাল, ওয়ারজাবল।
বেঞ্চে: পেদ্রি ও ফেরান

শেষ আপডেট: ২৩:১৬

ঘোষিত দুই দলের প্রথম একাদশ

বিশ্বকাপের মেগা লড়াই দেখতে মুখিয়ে বিশ্ব। ভারতীয় সময় ঠিক রাত ১২.৩০ মিনিটে শুরু গ্র্যান্ড ফিনালে। তার আগে ঘোষিত দুই দলের প্রথম একাদশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.