বিশ্বকাপ (FIFA World Cup 2026) দল নির্বাচনের আগে ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি যেখানেই যেতেন, একজনকে নিয়ে তাঁকে একটা প্রশ্ন সর্বত্র শুনতে হয়েছে। নেইমারকে নিয়ে। রাস্তা-ঘাটে। ব্রাজিলে। ইউরোপে। সব জায়গায়।
আরও পড়ুন:
“আমি যখন ইউরোপ গিয়েছি, সেখানেও নেইমারকে নিয়ে আমাকে প্রশ্ন শুনতে হয়েছে। লোকে জিজ্ঞাসা করেছে, নেইমারকে আমি দলে রাখব কি না। নেমার গ্লোবাল থিম হয়ে গিয়েছিল,” মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন কার্লো আন্সেলোত্তি। কিন্তু নেইমারের ফিটনেস আপডেট সম্পর্কে কি তিনি পুরোপুরি জানতেন?
‘‘কেন জানব না? সেই সময় প্রচুর লোকে আমাকে পরামর্শ দিয়েছিলেন। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড নির্বাচনের আগে আমি সমস্ত তথ্যই পেয়েছিলাম, সবাইকে নিয়ে। এটা সত্যি যে, নেইমার বিশ্বকাপের স্কোয়াড নির্বাচনের আগে হট টপিক ছিল। কিন্তু আমরা পুরো বিষয়টা ভালো ম্যানেজ করতে পেরেছি বলেই বিশ্বাস করি,” যোগ করেছেন ডন কার্লো।
মঙ্গলবারই মার্কিন যুক্তরাষ্ট্রে পা দিল ব্রাজিল। নেইমার-সহ পুরো টিমই পৌঁছে গিয়েছে আমেরিকায়। ব্রাজিল কোচকে একটা বিষয়ই চিন্তায় রাখছে, দলের ইনজুরি ম্যানেজমেন্ট। “কারও চোট লেগে গেলে সেটাই সবচেয়ে চিন্তার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে সমস্ত প্লেয়ার বিশ্বকাপ খেলবে, তাদের ওয়ার্কলোডের দিকটা দেখা দরকার। তাই বলছি, চোট-আঘাত সামলানো সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। আমাদের দেখতে হবে, ঝরঝরে ভাবে, সম্পূর্ণ ফিট থেকে যাতে প্লেয়াররা বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে খেলতে নামতে পারে। আর একটা ব্যাপারও আমাদের দেখতে হবে, কার পরিশ্রম প্রয়োজন, আর কার বিশ্রাম,” বলে দিয়েছেন কোচ আন্সেলোত্তি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ