Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Ritabrata Banerjee

‘আসল তৃণমূলে’ ৫৮ বিধায়ক, মমতা থাকুন পরামর্শদাতা হয়ে, বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ১৮:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ১৮:৫৮

options
link
Advertisement
শেষ আপডেট: ১৭:৩৭

অভিষেককে বার্তা ঋতব্রতর

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিধানসভার কোনও সম্পর্ক নেই। তার সঙ্গে জনতারও সম্পর্ক নেই। থাকলে ২৬ দিন লুকিয়ে থাকতেন না। সেদিন চোরের মতো মার খেলেন। তারপর কেন্দ্রকে চিঠি দিলেন, নিরাপত্তা চাইলেন। আমাদের এই পরিষদীয় দলের সঙ্গে অভিষেকের কোনও সম্পর্ক নেই। এমরা যৌথভাবে কাজে বিশ্বাসী। এটা কর্পোরেট নয়।"

শেষ আপডেট: ১৭:১২

মমতার হাত ছাড়লেন ৫৮ বিধায়ক

বিধানসভায় খোলা হল বিরোধী দলের ঘর। সেখানেই সাংবাদিক সম্মেলনে ঋতব্রত বলেন, "আমরা ৫৮ জনের টিম আপাতত। অনেকেই রাজ্যেপ বাইরে আছেন। সেই সংখ্যা বেড়ে হবে ৬০। তাঁদের সমর্থনের চিঠি আজ বিধানসভার অধ্যক্ষকে দিয়েছি। আমরা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান পরামর্শদাতা হিসেবে থাকার আবেদন জানাচ্ছি। আমরা তাঁক কাছে অনুরোধ জানাচ্ছি। আমরা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। ওয়াক আউট করে সুবিধা করে দেব না। "

Advertisement
শেষ আপডেট: ১৬:৫৪

বিধানসভায় টানটান নাটক

বিধানসভায় টানটান নাটক! তৃণমূলে মহাবিদ্রোহের মাঝে খোলা হচ্ছে বিরোধী দলের ঘর।

শেষ আপডেট: ১৬:১৮

মমতার কালীঘাটের বাড়িতে অভিষেক

টানটান নাটকের মাঝে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসুস্থ বলে সিআইডি সমন এড়ালেও এদিন কালীঘাটে যান তিনি। পৌঁছে গিয়েছেন কুণাল ঘোষও।

শেষ আপডেট: ১৬:০৮

প্রশাসনিক বৈঠক শেষ মুখ্যমন্ত্রীর

নবান্নে প্রশাসনিক বৈঠক শেষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যাচ্ছেন বিধানসভায় হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানালেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। বিধানসভায় যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়করাও।

শেষ আপডেট: ১৪:০০

নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক

নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হাজির কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে নবান্নে পৌঁছে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের ৫৮ জন বিদ্রোহী বিধায়কও।

শেষ আপডেট: ১২:২৬

স্পিকারকে চিঠি ৫৮ 'বিদ্রোহী' বিধায়কের

বিধানসভায় স্পিকার রথীন্দ্রনাখ বোসকে চিঠি তৃণমূল কংগ্রেসের ৫৮ 'বিদ্রোহী' বিধায়কের। বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের।তবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দলনেত্রী বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। ডেপুটি শিউলি সাহা, জাভেদ খান এবং সন্দীপন সাহা। মুখ্য সচেতক রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানবেন না বলবে জানিয়েছেনব বিদ্রোহীরা বলৃে সূত্রের খবর। 

শেষ আপডেট: ১২:০০

অভিষেকের চিঠি গ্রহণ করলেন না স্পিকার

সই কাণ্ডে মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চিঠি গ্রহণ করলেন না স্পিকার রথীন্দ্রনাথ বোস।

শেষ আপডেট: ১১:৫৬

তৃণমূল কর্মী খুন

বোলপুর থানার বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহিরি পূর্বপাড়া গ্রামে তৃণমূল কর্মী পিটিয়ে খুনের অভিযোগ। ওই এলাকার একাধিক বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

শেষ আপডেট: ১১:৩৮

গ্রেপ্তার তৃণমূলের বিদায়ী বোরো চেয়ারম্যান

তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে এবার গ্রেপ্তার দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর বোরো কমিটির বিদায়ী চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। বুদবুদ থেকে তাঁকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ।

গ্রেপ্তার তৃণমূলের বিদায়ী বোরো চেয়ারম্যান
ধৃত রমাপ্রসাদ হালদার।
শেষ আপডেট: ১১:৩৪

বিরোধী দলনেতা ঋতব্রত

নতুন তৃণমূলের দলনেতা হতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সহকারী দলনেতা হবেন সন্দীপন সাহা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী জাভেদ খান। চিফ হুইপ হবেন আখরুজ্জামান।

শেষ আপডেট: ১১:২১

বৈঠকে বিধায়করা

বিধানসভার নৌশাদ আলি কক্ষে শুরু বিধায়কদের বৈঠক। এরপরই স্পিকারের কাছে চিঠি জমা দেওয়ার সম্ভাবনা।

শেষ আপডেট: ১১:১০

হাই কোর্টে অভিষেক

সই কাণ্ডে এবার সিআইডির নোটিসকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে অভিষেক। সিআইডি যাতে গ্রেপ্তার না করে সেই সংক্রান্ত রক্ষাকবচ চাওয়া হয়েছে। আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা।

শেষ আপডেট: ১১:০১

বিধানসভায় বিক্ষুব্ধ বিধায়করা

বুধবার সকাল সকাল বিধানসভায় পৌঁছেছেন বিক্ষুব্ধরা। তালিকায় রয়েছেন শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, আখরুজ্জামান, চন্দ্রনাথ সিনহা, অরূপ রায়, জাভেদ খান-সহ বিভিন্ন জেলার একাধিক বিধায়ক।

বিধানসভায় বিক্ষুব্ধ বিধায়করা
শিউলি সাহা ও আখরুজ্জামান। ফাইল ছবি
শেষ আপডেট: ১০:০১

বিধানসভায় ঋতব্রত

১০ টা নাগাদ বিধানসভায় পৌঁছে গিয়েছেন ঋতব্রত। সূত্রের খবর, সন্দীপন সাহা পৌঁছলেই হবে একটি বৈঠক। তারপরই ৫৯ জন বিধায়কের সই সম্বলিত চিঠি জমা করবেন ঋতব্রত।

শেষ আপডেট: ০৯:৩০

গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর

রাজ্যের পালাবদলে একের পর এক তৃণমূল নেতা, প্রাক্তন বিধায়করা গ্রেপ্তার হচ্ছেন দুর্নীতি-তোলাবাজির অভিযোগে। এবার কলকাতায় গ্রেপ্তার হলেন আরও এক তৃণমূল কাউন্সিলর। অরিজিৎ দাস ঠাকুর গড়ফা এলাকার ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গতকাল, মঙ্গলবার মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতায় গত ২৪ ঘণ্টায় মোট ২ কাউন্সিলর গ্রেপ্তার হলেন। গড়ফার ধৃত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে।

TMC councilor arrested in Garfa
গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.