অপারেশন সিঁদুর চলাকালীন সীমাহীন মিথ্যাচার করেছে পাকিস্তান। বিশ্বের সামনে সে মিথ্যাচার ধরা পড়ে গেলেও শোধরানোর পাত্র নয় প্রতিবেশী। স্যাটেলাইট ছবি বা অন্যান্য তথ্য প্রমাণ সিঁদুর অভিযানের পালটা নিজেদের সাফল্যের ঢাক পেটাতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) হাতিয়ার আসিম মুনিরের বাহিনীর। সোমবার পাকিস্তানের (Pakistan) বায়ুসেনা দিবসে ভারতের মাটিতে হামলা ও সাফল্য তুলে ধরতে গিয়ে এআই ভিডিও প্রকাশ করল পাক সেনা। এই ঘটনায় বিশ্বে ফের একবার হাসির খোরাক হয়ে উঠল পাকিস্তান।
অনেকটা ফ্যান্টাসি সিনেমার মতো পাকিস্তানের তরফে সোমবার এই এআই ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে সিঁদুরের পালটা হামলার সাফল্য তুলে ধরতে পাকিস্তান দেখিয়েছে, তারা ভারতের ৩২টি বায়ুসেনা ঘাঁটি, ২টি এস-৪০০, ৪টি রাফাল, ১টি সুখোই ৩০, ১টি মিগ-২৯, ১টি মিরাজ ২০০০ এবং ১টি হেরন ড্রোন ধ্বংস করেছে। এছাড়া স্যাটেলাইট জ্যাম, জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ গ্রিড অচল করা হয়েছিল। শুধু তাই নয়, পাকিস্তান নাকি ভারতের সংসদ ভবন, গুজরাটের কান্ডলা বন্দর এবং আইএনএস বিক্রান্ত ধ্বংস করে। এই এআই ভিডিওর একটি গাল ভরা নামও দেওয়া হয়েছে। যা হল, ‘ফিঁজাও কে পাসবান’।
আরও পড়ুন:
সিঁদুরের পালটা হামলার সাফল্য তুলে ধরতে পাকিস্তান দেখিয়েছে, তারা ভারতের ৩২টি বায়ুসেনা ঘাঁটি, ২টি এস-৪০০, ৪টি রাফাল, ১টি সুখোই ৩০, ১টি মিগ-২৯, ১টি মিরাজ ২০০০ এবং ১টি হেরন ড্রোন ধ্বংস করেছে।
পাকিস্তানের এই দাবি সামনে আসতেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। নিজের দেশেই হাসিরপাত্র হয়ে উঠেছে পাক সেনা শাহবাজ শরিফের সরকার। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদি ঘটনা সত্য হয়ে থাকে এআই ছবি কেন? স্যাটেলাইট চিত্র প্রকাশ করুক পাকিস্তান। বায়ুসেনার অনুষ্ঠানে এই ধরনের অ্যানিমেশন ছবি প্রকাশ করে নিজেদের বিশ্বের কাছে ছোট করা হচ্ছে। ভিডিও প্রকাশের পর এক নেটিজেন পাকিস্তানকে ‘কমেডি গোল্ড’ বলে কটাক্ষ করেছেন। আর একজন লিখেছেন, ‘পাকিস্তানের এখন ডিফেন্স বাজেট লাগবে না। একটা এআই ভিডিও জেনারেটর দিলেই ইউটিউবে যুদ্ধ জিতে যাবে ওরা।’
🇨🇳💪🇵🇰Chin-Pak Dosti Zindabad
🇵🇰 Pakistani Air Force @DGPR_PAF drops “Fizaon Ke Pasbaan” and the visuals are 🔥
A stunning 3D showcase of Pakistan’s aerial defense strength on Defence Day.
Powered by cutting-edge🇨🇳Chinese defense tech:
✅ JF-17 Thunder
✅ J-10CE
✅ HQ-9BE /… pic.twitter.com/4z7geuPxTW— Shen Shiwei 沈诗伟 (@shen_shiwei) September 7, 2026
উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ৭ মে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত। এই অভিযানে পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি ও ১১টি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। যার আগের ও পরের অবস্থার ছবি ও ভিডিও প্রকাশ করে ভারতীয় সেনা। হামলার জেরে ভোলারি, সারগোধা, নুর খান ঘাঁটির রানওয়েতে যে গর্ত তৈরি হয়েছিল এবং হ্যাঙ্গারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল তা আন্তর্জাতিক মহলও স্বীকার করে নেয়। এমনকী আদমপুর এয়ারবেসে অক্ষত এস-৪০০ এর সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের যাবতীয় ভাঁওতাবাজি ধরা পড়ে যাওয়ার পর এবার এআই ভিডিওতে নিজেদের ক্ষত ঢাকতে গিয়ে বিশ্বে হাসির পাত্র হল তারা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরাই গরমিল খুঁজে বার করেছি’, বয়স বিতর্কে বিধায়কের মন্তব্যের পালটা সৌরভের
-
তিনদিনের ভারত সফরে দিল্লিতে পুতিন, ব্রিকসের আগে শুক্রেই মোদির সঙ্গে বৈঠক, বড় বার্তার অপেক্ষায় বিশ্ব
-
আন্দোলনে উপচে পড়ছে নতুন প্রজন্মের ভিড়, তবু সিপিএমে বাড়ছে না সদস্য!
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের