Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Desu 7

‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী

দীর্ঘ বারো বছর পর নতুন মোড়কে পুরনো জুটির প্রত্যাবর্তন ঘিরে অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৮:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৮:৪৪

options
link
‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী zoom
দেব, শুভশ্রী। ছবি: ইনস্টাগ্রাম
Advertisement

‘তোর ছোঁয়া না পেলে ঠোঁটে জিয়া লাগে না’, ঠোঁটে ঠোঁট রেখে কাশ্মীরে উদ্দাম রোম্যান্স দেব-শুভশ্রীর। ৭ আগস্ট, রবিবাসরীয় ‘দেশু ৭’ (Desu 7)-এর প্রথম গান মুক্তির পরই বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড। মাত্র কয়েক ঘণ্টায় ভিউয়ার্সের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে। সমাজমাধ্যমে সুখবর ভাগ করে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন দেব-শুভশ্রী। দীর্ঘ বারো বছর পর নতুন মোড়কে পুরনো জুটির প্রত্যাবর্তন ঘিরে অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ ছিল তুঙ্গে। গান মুক্তির পর কয়েক ঘণ্টায় এক লক্ষের গণ্ডি অতিক্রম তারই প্রমাণ। 

লাদাখের রাস্তায় দেব-শুভশ্রীর রোম্যান্সে বুঁদ ভক্তরা। ভালোবাসা আর শুভেচ্ছায় উপচে পড়ছে ‘দেশু’র মন্তব্যবাক্স। সমাজমাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে দেব-শুভশ্রীর ‘তোর শুধু তোর’ গানের নানান রঙিন মুহূর্ত। বর্ষামুখর দিনগুলোতে বাইকের উপর দেব, শুভশ্রীর রোম্যান্সের হাতছানিতে তপ্ত নেটভুবন। পঁচিশ সালে ‘ধূমকেতু’ মুক্তির পরই দেব-শুভশ্রী জুটিকে পুনরায় পর্দায় দেখতে মুখিয়ে ছিল দর্শক। ভক্তদের ভালোবাসাকে সম্মান জানিয়েই অতীত ভুলে আরও একবার একসঙ্গে দেব-শুভশ্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

সঙ্গে জড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থও। টলিউডের উন্নতির জন্য ‘দেশু’র কামব্যাক প্রয়োজন, দু’জনে সহমত পোষণ করতেই শুভশ্রীর কাছে রাত দু’টোয় ‘দেশু ৭’-এর প্রস্তাব নিয়ে ফোন দেবের। বাকিটা ইতিহাস। একদশকের বেশি সময়ের মান-অভিমানের বরফ গলিয়ে দেব-শুভশ্রীর একসঙ্গে কাজ করাটাই তো বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এক ঐতিহাসিক মুহূর্ত! সিনেমার টিজার থেকে প্রথম গান, একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছে। আগামীতে ‘দেশু ৭’ এমন আরও অনেক ইতিহাস তৈরি করবে বলেই আশাবাদী জুটির ভক্তরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’র নস্ট্যালজিয়া উসকে ফিরেছে অতীত রোম্যান্স। লাদাখের পাহাড়ি রাস্তায় দেশু জুটির মাখোমাখো রোম্যান্সে ফিরছে তাঁদের যৌবন প্রেমের স্মৃতি। সময়ের সঙ্গে আজ দুজনেই অনেকখানি পরিণত। কিন্তু, ‘দেশু ৭’-এর প্রথম গানে চল্লিশোর্ধ দেব আর বছর পঁচত্রিশের শুভশ্রী যেন জেন জি! কেরিয়ারের গোড়াতে পর্দায় এই জুটির মাখোমাখো রোম্যান্স বা কলেজপ্রেম দর্শক যেমন উপভোগ করত দীর্ঘ ১২ বছর পর যেন পর্দায় পুরনো সমীকরণের প্রত্যাবর্তন!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.