সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১২ সালে ওলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি৷ তারপর থেকে সারা দেশের নারীশক্তি জাগরণের অদ্বিতীয় মুখ তিনিই৷ রিয়েল লাইফ থেকে রিল লাইফে আজও তাঁর জীবন অনেকের কাছে অনুপ্রেরণা৷ আর এই শক্তিকেই কুর্নিশ জানাচ্ছে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন৷ কিংবদন্তি বক্সার মেরি কমকে সংস্থার তরফে দেওয়া দেওয়া হচ্ছে লেজেন্ডস অ্যাওয়ার্ড৷
আন্তর্জাতিক বক্সিং সংস্থাটির এ বছর সত্তরে পা৷ সেই উপলক্ষেই মেরিকে সম্মানিত করতে চান তাঁরা৷ এ খবর পেয়ে আপ্লুত মেরি৷ জানিয়েছেন, “এতদিন পরেও আমার সাফল্য মানুষ মনে রেখেছেন জেনে খুব ভাল লাগছে৷” খাঁটি স্পোর্টসম্যান স্পিরিটের নমুনা রেখেই মানুষের এই ভালবাসা ও উদারতাকে পাল্টা কুর্নিশ জানিয়েছেন তিনি৷
পাশাপাশি তাঁর আশা, এই সংস্থা তরুণ বক্সারদের জন্য কাজ করবে৷ তাঁদের আরও বেশি অনুশীলনে অনুপ্রেরণা জোগাবে৷ বক্সিংয়ে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন এই বক্সার বর্তমানে রাজ্যসভার সাংসদও৷ এই সম্মান তাঁর গোটা জীবনে মনে রাখার মতো ঘটনা হয়ে থাকবে বলেও মনে করেন তিনি৷
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবস স্পেশাল ডিপিতে দেশাত্মবোধের ছোয়াঁ চাই? এআইকে এই ৫ প্রম্পট দিলেই কেল্লাফতে!
-
৯ ঘণ্টা লোডশেডিং, রাত ৮টায় বন্ধ দোকান-বাজার, আলোর খোঁজে ভারতের দ্বারস্থ অন্ধকার বাংলাদেশ!
-
‘যন্তর মন্তরে শাবানাজির মতো জেন জি’রা ছিলেন!’ ‘নর্দমার প্রজন্ম’র পর ফের বিস্ফোরক কঙ্গনা
-
২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! মুখ্যমন্ত্রীর নির্দেশে জাহাজের ধাক্কায় নূরপুরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু
-
মেসি পেরেছে, রোহিত-বিরাট কেন নয়? বিশ্বকাপের আগে গম্ভীরকে ‘চ্যালেঞ্জ’ বিজেপি সাংসদের