Mohamed Salah

লিভারপুলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন সালাহ! চোটেই শেষ সোনালি অধ্যায়

ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে শনিবার লিভারপুল জিতলেও চোট পান মহম্মদ সালাহ। চোটের যা অবস্থা তাতে বোধহয় লিভারপুলের হয়ে আর তিনি কোনও ম্যাচ খেলতে পারবেন না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১২:১৮

options
link
লিভারপুলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন সালাহ! চোটেই শেষ সোনালি অধ্যায়
মহম্মদ সালাহ। ফাইল ছবি।

ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে শনিবার লিভারপুল জিতলেও চোট পান মহম্মদ সালাহ। চোটের যা অবস্থা তাতে বোধহয় লিভারপুলের হয়ে আর তিনি কোনও ম্যাচ খেলতে পারবেন না। চলতি মরশুম শেষেই ক্লাব ছাড়তে চলেছেন সালাহ। তিনি যদি মরশুমের বাকি ম্যাচগুলি আর খেলতে না পারেন, তা হলে বলা যেতেই পারে, লিভারপুলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন।

Advertisement

লিভারপুল কোচ আর্নে স্লটও ম্যাচের শেষে বলতে পারলেন না সালাহ কবে মাঠে ফিরবেন। মিশরীয় তারকা ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ৫৯ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন। স্লট বলেছেন, “আমরা জানি না ওর চোটের ঠিক কী অবস্থা। দেখতে হবে সালাহর চোটের অবস্থা ঠিক কতটা। তারপরই বোঝা যাবে ওর মাঠে ফিরতে কতদিন সময় লাগবে।”

Advertisement
Mohamed Salah to leave Liverpool on free transfer at end of season
মহম্মদ সালাহ। ফাইল ছবি

তবে মিশরের জাতীয় ফুটবল ডিরেক্টর ইব্রাহিম হাসান জানিয়েছেন, সালাহর পক্ষে এই মরশুমে লিভারপুলের হয়ে মাঠে নামা সম্ভব নয়। তাঁর ধারণা, লিভারপুলের হয়ে সালাহ শেষ ম্যাচ খেলে ফেলেছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, সালাহর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। তাঁর সুস্থ হতে অন্তত ৪ সপ্তাহ সময় লাগবে। তবে মিশরের ফুটবল ডিরেক্টর আশা প্রকাশ করেছেন, বিশ্বকাপের আগে সালাহ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। বিশ্বকাপে তাঁর মাঠে নামতে সমস্যা হবে না।

Advertisement

মহম্মদ সালাহ ২০১৭ সালে ইটালির ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেন। ইংল্যান্ডের ক্লাবের পুনরুত্থান ও সালাহ কেরিয়ারের পুনর্জন্ম, দুটো একসঙ্গেই হয়। জুর্গেন ক্লপের কোচিংয়ে একের পর এক সাফল্য আসে অ্যানফিল্ডে। এই ক্লাবের হয়ে ৩১০ ম্যাচে ১৯১ গোল রয়েছে সালাহর। দু’টো প্রিমিয়ার লিগ ছাড়াও জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। দু’বার প্রিমিয়ার লিগের সেরা প্লেয়ারও হয়েছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.