সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাঁচির রাজপুত্র তিনি। কিন্তু কয়েক বছর ধরে আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃ্ত্ব দেওযার সুবাদে তামিলনাডু়র শহরটি যেন তাঁর দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছে। তিনি আর কেউ নন, প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই উপলব্ধি করা গিয়েছে, চেন্নাইয়ে কতটা জনপ্রিয় ধোনি। প্রথম ওয়ানডে অতীত, দ্বিতীয় ওয়ানডেতেও হাসতে হাসতেই জয় পেয়েছে ভারত। কিন্তু সামনে এসেছে অন্য এক চমকপ্রদ তথ্য। আর সেটা প্রাক্তন ভারত অধিনায়ককে ঘিরেই। জানা গিয়েছে, চেন্নাইয়ে প্রথম ওয়ানডে-র পর নারায়ণস্বামী শ্রীনিবাসনের সঙ্গে দেখা করেছেন মাহি।
[অকারণে ‘শাস্তি’, শিক্ষিকার বিরুদ্ধে সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্র]
প্রাক্তন বোর্ড ও আইসিসি সভাপতি বর্তমানে ক্ষমতাচ্যুত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে আর কোনওভাবেই ক্ষমতায় নেই শ্রীনি। এমনকী গত দু’বছর ধরে তাঁর দল চেন্নাই সুপার কিংসও নির্বাসিত। আর সেকারণেই ধোনিকে খেলতে হয়েছে সঞ্জীব গোয়েঙ্কার পুণে সুপারজায়ান্টে। কিন্তু আগামী আইপিএলে ফিরতে চলেছে চেন্নাই সুপার কিংস। শ্রীনিবাসনের সংস্থা ইন্ডিয়া সিমেন্টেসই এই দলের মালিক। এদিকে, জল্পনা ছড়িয়েছে পরবর্তী নিলামে ধোনিকে দলে পেতে আগ্রহী চেন্নাই। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাই হঠাৎই ধোনির এভাবে ইন্ডিয়া সিমেন্টেসের অফিসে আসা? প্রাক্তন বোর্ড সভাপতির সঙ্গে সাক্ষাৎও কি তাহলে সেই কারণে?
[ঘোষিত হল আইএসএলের সূচি, জানেন কবে থেকে শুরু টুর্নামেন্ট?]
না সেই ব্যাপারে এখনও মুখ খোলেনি কেউ। তবে ইন্ডিয়া সিমেন্টস লিমিটেডের পক্ষ থেকেই ধোনির সেখানে যাওয়ার কথা জানানো হয়েছে। ফেসবুকে যা পোস্ট করা হয়েছে সংস্থার পক্ষ থেকেই। জানা গিয়েছে, কিছু সরকারি কাজের জন্যই ধোনি সেখানে গিয়েছিলেন। প্রায় ছ’ঘন্টা সেখানে কাটান কিনি। আসলে ধোনি বহুদিন ধরেই ইন্ডিয়া সিমেন্টস লিমিটেড-এর একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাই সেখানে গিয়ে কর্মচারীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন। পাশাপাশি সিনিয়র ম্যানেজমেন্টের সঙ্গেও দেখা করেন। অফিসের জিমেও গিয়েছিলেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ এন শ্রীনিবাসনের সঙ্গে তাঁর বৈঠক। এমনকী এদিন কোম্পানির কর্মচারীদের সঙ্গে সেলফিও তোলেন তিনি। তবে এই নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চায়নি বিশেষজ্ঞ মহল। তবে তাঁদের ধারণা, অদূর ভবিষ্যতে ফের একবার চেন্নাই সুপার কিংসের জার্সি পরতে পারেন ধোনি।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার