সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ধোনি আর উপযুক্ত নন৷ দিন কয়েক আগে এমন কথাই শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে৷ টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন এখন আদৌ টি-টোয়েন্টির সেরা খেলোয়াড় কিনা, সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। এবার স্বপ্নের আইপিএল দল বেছে নিয়ে আরও একবার নিজের মন্তব্য স্পষ্ট করে দিলেন মহারাজ৷ কারণ মহারাজের পছন্দের আইপিএল একাদশে জায়গা হয়নি মাহির৷
[ফের ধামাকা, আগামী ১২ থেকে ১৮ মাস ফ্রি পরিষেবা দেবে Jio]
আইপিএল শুরুর আগেই পুণে দলের নেতৃত্ব হারিয়েছেন ধোনি৷ তাঁর পরিবর্তে অজি অধিনায়ক স্টিভ স্মিথকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা৷ কিন্তু ফিনিশার ধোনি যে এখনও শেষ হয়ে যাননি, তার প্রমাণ মিলেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে৷ সেই চেনা ছন্দে খেলে দলকে একা হাতে জিতিয়ে দিয়েছিলেন তিনি৷ কিন্তু তা সত্ত্বেও কেন সৌরভের প্রথম একাদশে স্থান হল না তাঁর? আসলে ভাল পারফরম্যান্সের পাশাপাশি টি-টোয়েন্টিতে মগজাস্ত্রকেও বেশ গুরুত্ব দিচ্ছেন দাদা৷ আর তাই চলতি টুর্নামেন্টের নিরিখে ধোনিকে টপকে গিয়েছেন গৌতম গম্ভীর, স্মিথরা৷ চেন্নাই সুপার কিংসকে দুবার চ্যাম্পিয়ন করেছেন ঠিকই, কিন্তু সেসব তো অতীত৷ বর্তমান সময়ে দাঁড়িয়ে সৌরভ কোনওভাবেই ধোনিকে তরুণ ক্রিকেটারদের মধ্যে রাখতে পারছেন না৷
After much thought and some hard decisions this is my #IPLFantasy dream team.Which players are a part of your team?#VIVOIPL @SGanguly99 pic.twitter.com/8fHVWs0kCR
Advertisement— IPL Fantasy League (@IPLFantasy) April 24, 2017
নজর রাখা যাক, কারা জায়গা করে নিলেন সৌরভের স্বপ্নের আইপিএল একাদশে৷ ওপেনার হিসেবে বিরাট কোহলি ও গম্ভীরকে বেছে নিয়েছেন তিনি৷ মাঠে তাঁদের আগ্রাসনই বড় হাতিয়ার বলে মনে করছেন দাদা৷ এরপরই রয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার স্মিথ এবং এ বি ডিভিলিয়ার্স৷ তরুণদের মধ্যে রয়েছেন নীতিশ রানা, মণীশ পাণ্ডে, ঋশভ পন্থ৷ কেকেআর-এর স্পিনার সুনীল নারিনের দুর্দান্ত ফর্ম দারুণ মনে ধরেছে দাদার৷ তিনিও রয়েছেন দলে৷ বোলারদের মধ্যে রয়েছেন অমিত মিশ্র, ভূবনেশ্বর কুমার এবং ক্রিস মরিস৷ বিদেশিদের থেকে ভারতীয়দের উপরই সৌরভ বেশি ভরসা রাখেন, তা এই তালিকা থেকেই স্পষ্ট৷
[হৃদরোগে আক্রান্ত লাল-হলুদ ফুটবলার আনোয়ার]
সর্বশেষ খবর
-
প্রেমে ভাঙন! নিন্দুকদের কাঁচকলা দেখিয়ে ‘কোটিপতি প্রেমিকে’র সঙ্গে নৈশভোজে কৃতী শ্যানন
-
স্বামীকে খুন করে বাথরুমের মেঝেতে পুঁতল স্ত্রী! হাড়হিম কাণ্ডের ৪৫ দিন পর উদ্ধার পচাগলা দেহ
-
‘ম্যাচটা জিততেই পারতাম’, বিদায়ে আফসোস ভোজিনহার, কেপ ভার্দের প্রশংসায় পঞ্চমুখ মেসিও
-
বিশ্বকাপে বিশ্রী পারফরম্যান্স দলের, প্রাণনাশের হুমকি পেয়ে দেশ ছেড়ে পালালেন কোচ
-
‘কালো টাকা’ লেনদেন কোন পথে? সিটের নজরে দেবরাজের ‘স্পেশাল ৩০’