সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসে যোগ দিয়েই প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখ খুললেন একদা নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ বক্সার বিজেন্দর সিং৷ প্রধানমন্ত্রীকে সরাসরি মিথ্যাবাদী বলে তোপ দাগলেন তিনি৷ জানালেন, মুখোশের আড়ালে কী লুকিয়ে রয়েছে, তা আগে বোঝা যায়নি৷
[আরও পড়ুন: ১.৫ কোটির সাদা ঘোড়ায় চেপে প্রচার করছেন দিনমজুর প্রার্থী ]
একটি বেসরকারি সংবাদমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে খ্যাতনামা এই বক্সার জানান, ‘‘২০১৪ তে বিপুল জন সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি৷ প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫-২০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেই ভিডিও এখনও ইউটিউবে রয়েছে৷ কিন্তু গরিবদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী৷ এমনকী ২০১৪-র প্রতিটি প্রচার সভায় কালো টাকা ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু তাও পূরণ হয়নি৷’’
[আরও পড়ুন: ভোটের মধ্যেই দিল্লিতে শক্তিবৃদ্ধি কংগ্রেসের, যোগ দিলেন বিজেপি সাংসদ উদিত রাজ ]
অলিম্পিক পদক জয়ী বক্সার যে ভাষায় প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন, তাতে অবাক রাজনৈতিক মহলের একাংশ৷ কারণ, একটা সময় মোদি ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন বিজেন্দর সিং৷ ইন্টারনেটে এখনও তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর করমর্দনের ছবি জ্বলজ্বল করছে৷ এমনকী, ২০১৬-তে তিনি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয় লাভ করলে, নরেন্দ্র মোদি তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠান৷ সেই বিজেন্দরের এই ভোলবদলকে চমকপ্রদ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷
একই সঙ্গে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গেও বন্ধুত্ব রয়েছে বিজেন্দরের। তবুও তাঁর কংগ্রেসে যোগদান করাকে সারপ্রাইজ প্যাকেজ বলেই বর্ণনা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ দলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই বিজেন্দর সিংকে দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস৷ প্রসঙ্গত, দিল্লিতে গত লোকসভায় একটি আসনও পায়নি কংগ্রেস। সাতটি আসনই যায় বিজেপির দখলে৷ এই পরিস্থিতিতে কতটা চমক দিতে পারবেন বিজেন্দর সেটাই এখন দেখার।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের