দেশে পা রাখার পর কমনওয়েলথ গেমসে পদকজয়ী ক্রীড়াবিদদের ভরিয়ে দেওয়া হল উষ্ণ অভ্যর্থনায়। বীরের সম্মানে তাঁদের বরণ করে নেওয়া হয়। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে মীরাবাঈ চানু, লভপ্রীত সিং-সহ অন্য ক্রীড়াবিদরা পা রাখতেই ফুলে-মালায় তাঁদের অভ্যর্থনা জানানো হয়। তবে হাজারো সংবর্ধনার মাঝেও আক্ষেপ মিটছে না মীরাবাঈ চানুর। হঠাৎ কী হল?
আরও পড়ুন:
তাঁদের বরণ করে নিতে শতশত ক্রীড়াপ্রেমী মানুষ বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। ভারতে পা রাখার পর কমনওয়েলথ গেমসে মহিলাদের ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে সোনাজয়ী চানু জানিয়ে দিলেন তাঁর পরবর্তী লক্ষ্যের কথা। কমনওয়েলথে ২০১৪ সাল থেকে ২০২৬ পর্যন্ত চানু অংশ নিয়েছেন। এবং প্রতিটিতেই পদক জিতেছেন তিনি।
চানু বলছিলেন, ‘‘পদক জয় সবসময়ই আনন্দ দেয়। কিন্তু কাজটা মোটেই সহজ নয়। প্রতিবার পদক জয়ের সঙ্গে সঙ্গে ক্রীড়াবিদদের উপর প্রত্যাশার চাপ আরও বৃদ্ধি পায়। পরবর্তী টুর্নামেন্টগুলিতে পদক জয়ের জন্য আলাদা প্রত্যাশা তৈরি হয়। যাই হোক, আমার এবার পরবর্তী লক্ষ্য এশিয়ান গেমসে পদক জেতা। এশিয়ান গেমসে আমি কখনও পদক জিততে পারিনি। চেষ্টা করব নিজের সেরাটা উজাড় করে দেওয়া।’’
গ্লাসগো থেকে ফেরার পর সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘‘কোনও কোনও ক্রীড়াবিদ পদক জেতার পর ভীষণ খুশি হন। কিন্তু আমার কাছে পদক জেতা মানে অন্যকিছু। পদক জিততে পারলে নিজের শক্তি বৃদ্ধি পায়। আমি মনে করি, পরবর্তী টুর্নামেন্টে পদক জিততে হলে আমাকে আরও পরিশ্রম করতে হবে।’’
রবিবার ছিল গ্লাসগো কমনওয়েলথের শেষদিন। ভারত এবারের গেমস অভিযান শেষ করল মোট ৩৯টি পদক জিতে। পদক তালিকায় ভারতের স্থান চতুর্থ। ভারত ১৩টি সোনা, ১৭টি রুপো ও ৯টি ব্রোঞ্জ জিতেছে। জুডোতে মহিলাদের ৭৮ কেজি বিভাগে ব্রোঞ্জপদক দখলের ম্যাচে হেরে গিয়েছেন ভারতের ইশরূপ নারাং।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ