Leander Paes

বাংলায় পদ্মশিবিরের ‘ভরসার মুখ’, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে নিয়ে বিরাট পদক্ষেপ কেন্দ্রর

বাংলায় বিধানসভা নির্বাচনের আবহে সম্প্রতি বেশ ঘটা করে বিজেপি'তে যোগ দিয়েছেন অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদ। পশ্চিমবঙ্গে পদ্মশিবিরের তারকা প্রচারকের দায়িত্বেও আছেন লিয়েন্ডার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৯:৪৫

options
link
বাংলায় পদ্মশিবিরের ‘ভরসার মুখ’, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে নিয়ে বিরাট পদক্ষেপ কেন্দ্রর
বিজেপিতে যোগ দেওয়ার পর লিয়েন্ডার পেজ। ফাইল ছবি

বিজেপিতে যোগ দেওয়ার পরই ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে প্রাক্তন টেনিস তারকার সুরক্ষার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী বা সিআইএসএফ জওয়ানরা। বাংলায় বিধানসভা নির্বাচনের আবহে সম্প্রতি বেশ ঘটা করে বিজেপি’তে যোগ দিয়েছেন অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদ। পশ্চিমবঙ্গে পদ্মশিবিরের তারকা প্রচারকের দায়িত্বেও আছেন লিয়েন্ডার।

Advertisement

মার্চ মাসের শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন লিয়েন্ডার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের সঙ্গে বৈঠকের পর পদ্মশিবিরে যোগ দেন। ৫২ বছর বয়সি টেনিস তারকা জানিয়ে ছিলেন ক্রীড়াক্ষেত্র এবং যুব সমাজের উন্নয়নের জন্য় তিনি কাজ করতে চান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের বিজেপি’র প্রচারের অন্যতম মুখ লিয়েন্ডার। তাঁর সুরক্ষার জন্য সিআইএসএফ কর্মীদের নিযুক্ত করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলায় গেরুয়া শিবিরের তারকা প্রচারক ৫২ বছর বয়সি ক্রীড়াবিদ। বিজেপিতে যোগ দেওয়ার এক সপ্তাহের মধ্যেই বড় পদক্ষেপ নেওয়া হল।

Advertisement

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের বিজেপি’র প্রচারের অন্যতম মুখ লিয়েন্ডার। তাঁর সুরক্ষার জন্য সিআইএসএফ কর্মীদের নিযুক্ত করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বৈঠক করেন রাহুল গান্ধীর সঙ্গে। দু’বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গোয়ার মাটিতে তৃণমূলে যোগ দেন লিয়েন্ডার। সদ্য বিজেপিতে যোগ দিয়েই নিজের ‘বাঙালি’ পরিচয়ে বারবার জোর দেন লিয়েন্ডার। পাশাপাশি বর্তমানে রাজ্যের ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন টেনিস তারকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.