সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাপানের মাটিতে ভারতের বিজয়পতাকা ওড়ালেন দীপ্তি জীবনজি। বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতে নিলেন তিনি। কোবেতে অনুষ্ঠিত প্যারা অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ মহিলাদের চারশো মিটার টি-টোয়েন্টি ক্যাটেগরিতে সোনা জেতেন তিনি। ৫৫.০৬ সেকেন্ড সময় করে বিশ্বরেকর্ডও গড়েন দীপ্তি।
কোয়ালিফাইং রাউন্ডে দীপ্তি ৫৬.১৮ সেকেন্ড সময় করে নতুন এশিয়ান রেকর্ড গড়েন। সেই সঙ্গে ফাইনালের টিকিটও জোগাড় করেন তিনি। ২০২৩ সালের এশিয়ান প্যারা গেমসেও চারশো মিটার টি-টোয়েন্টি ইভেন্টে সোনা জিতেছিলেন দীপ্তি জীবনজি। ফাইনালে দীপ্তি প্রথম হন। রুপো জেতেন থাইল্যান্ডের ওরাওয়ান কাইসিং এবং জাপানের নিনা কান্নো ব্রোঞ্জ পদক জেতেন।
Advertisement
[আরও পড়ুন: মেসি-মারিয়াকে নিয়ে আর্জেন্টিনা দল ঘোষণা, সুযোগ পেলেন কারা?]
গত বছর প্যারিসে অনুষ্ঠাত বিশ্বচ্যাম্পিয়নশিপে ৫৫.১২ সেকেন্ডে দৌড় শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন আমেরিকার ব্রেয়ান্না ক্লার্ক। সেই রেকর্ড এদিন ভেঙে দিলেন ভারতের মেয়ে।
দীপ্তির পাশপাশি সাফল্য পেয়েছেন ভারতের পুরুষ ডিসকাস থ্রোয়ার যোগেশ কাঠুনিয়া। পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ৫৬ ক্যাটেগরিতে রুপো জেতেন। তিনি ৪১.৮০ মিটার ছুড়েছেন। এছাড়াও প্রীতি পাল ব্রোঞ্জ পদক জেতেন মহিলাদের ২০০ মিটার টি-৩৫ ক্যাটেগরিতে।
Advertisement
[আরও পড়ুন: ‘হতাশাজনক’ আইপিএল শেষে রোহিত-হার্দিকদের বার্তা নীতা আম্বানির, বদল আসছে পরের মরশুমে?]
Advertisement
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর