সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারলেন, তিনি পারলেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৯০ মিটারের দুর্ভেদ্য মাইলফলক অবশেষে টপকে গেলেন নীরজ চোপড়া। শুক্রবার দোহায় ডায়মন্ড লিগে প্রথম স্থান দখল করতে না পারলেও ব্যক্তিগত লক্ষ্যে অনায়াসে পৌঁছে গেলেন দেশের সোনার ছেলে।
Doha Diamond League: Neeraj Chopra becomes first Indian to breach 90 m mark, finishes second
AdvertisementRead @ANI Story |https://t.co/MjDv3KYH3g#NeerajChopra #DohaDiamondLeague #javelinthrow #athletics #DiamondLeague pic.twitter.com/M3nCpm7CiP
Advertisement— ANI Digital (@ani_digital) May 16, 2025
এদিন নিজের তৃতীয় চেষ্টায় ৯০.২৩ মিটার থ্রো করেন নীরজ। আর সেই সঙ্গে প্রথম ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার হিসেবে ঢুকে পড়েন ইতিহাসে। ২০২২ সালে স্টকহোম ডায়মন্ড লিগে নিজের কেরিয়ারের সেরা ৮৯.৯৪ মিটার থ্রো করেছিলেন তিনি। এবার নিজেকে ছাপিয়ে ৯০ মিটার পার হওয়ার স্বপ্নপূরণ করলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী তারকা। তবে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও দ্বিতীয় স্থানেই এদিন শেষ করতে হল তাঁকে। জার্মানির জুলিয়ান ওয়েবের তাঁকে পিছনে ফেলে সেরা হয়ে যান। ৯১.০৬ মিটার থ্রো করেন তিনি।
তবে এদিন দ্বিতীয় হলেও নীরজ আরও একবার ভারতীয়দের বুক গর্বে চওড়া করলেন। কবে তিনি ৯০ মিটার পার করেন, সেদিকেই তাকিয়ে ছিল গোটা দেশ। ৮৮, ৮৯ মিটারে এসে বারবার হার মেনেছে তাঁর জ্যাভলিন। এমনকী অলিম্পিকে সোনা জিতলেও এতদিন ব্যক্তিগত লক্ষ্যপূরণে ব্যর্থই হচ্ছিলেন তিনি। তবে নতুন কোচ জ্যান জেলেজনির তত্ত্বাবধানে অবশেষে স্বপ্ন বাস্তবায়িত হল। এহেন সাফল্যের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন নীরজ। এবার লক্ষ্য কি আরও বড়? তাঁর মুখ থেকে এখনও উত্তর মেলেনি। তবে সোনার ছেলেদের কি থামিয়ে রাখা যায়?
সর্বশেষ খবর
-
ব্রাজিলের ক্লিনিকে বডি কাউন্ট ‘শূন্য’ করার দাম ১১ লক্ষ টাকা! কেন চিন্তাজনক এমন ট্রেন্ড?
-
জার্মানিতে বন্দুকবাজের হানা! মৃত অন্তত ৫, এলাকায় তুমুল আতঙ্ক
-
চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে?
-
আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল, ‘সংকল্প’ পূরণে বিধানসভায় কমিটি তৈরির ঘোষণা শুভেন্দুর
-
কাটমানি নেওয়ার অভিযোগ, সবংয়ে গ্রেপ্তার মানস ভুঁইয়া ঘনিষ্ট তৃণমূল নেতা!