Laureus Award

বিশ্বজয়ী হয়েও হাতছাড়া স্মৃতিদের ‘বিশ্বসেরা’র খেতাব, বাজিমাত ইয়ামাল-আলকারাজদের

লরিয়াস বর্ষসেরা দলের সম্মান কে পাবে, তা নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। স্পেনের সিবেলেস প্যালেসে যখন লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠান চলছে, তখন হরমনপ্রীত-স্মৃতিদের নিয়ে আশা করে বসেছিলেন অনেকেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৫:৫৫

options
link
বিশ্বজয়ী হয়েও হাতছাড়া স্মৃতিদের ‘বিশ্বসেরা’র খেতাব, বাজিমাত ইয়ামাল-আলকারাজদের
বিশ্বজয়ী হয়েও 'বিশ্বসেরা'র খেতাব হাতছাড়া হল ভারতের মহিলা বিশ্বকাপজয়ী দলের। ফাইল ছবি।

লরিয়াস বর্ষসেরা দলের সম্মান কে পাবে, তা নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। স্পেনের সিবেলেস প্যালেসে যখন লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠান চলছে, তখন হরমনপ্রীত-স্মৃতিদের নিয়ে আশা করে বসেছিলেন অনেকেই। কিন্তু ভারতবাসীর আশাহত করে বছরের সেরা দলের সম্মান ছিনিয়ে নিল প্যারিস সাঁ জাঁ। ফলে বিশ্বজয়ী হয়েও ‘বিশ্বসেরা’র খেতাব হাতছাড়া হল ভারতের মহিলা বিশ্বকাপজয়ী দলকে।

Advertisement

দীর্ঘ পাঁচ দশকের প্রতীক্ষার পর গত নভেম্বরে বিশ্বকাপ জিতেছে উইমেন্স ইন ব্লু। এর জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল হরমনপ্রীতের দল। ফলে লরিয়াস অ্যাওয়ার্ডে বর্ষসেরা দলের মনোনয়ন পেয়েছিল ভারতীয় মহিলা দল। ভারতীয় দল ছাড়াও মনোনয়নের তালিকায় ছিল ইংল্যান্ড মহিলা জাতীয় ফুটবল দল, ইউরোপীয় রাইডার কাপ দল, ম্যাকলারেন ফর্মুলা ওয়ান টিম, ওকলাহোমা সিটি থান্ডারের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীরা। যদিও সকলকে পিছনে ফেলে শেষ পর্যন্ত সেরার আসন দখল করল পিএসজি।

Advertisement

পিএসজি’র এই সাফল্যের নেপথ্যে ছিল কোচ লুইস এনরিকের অধীনে দুরন্ত ২০২৫ মরশুম। ফরাসি ক্লাবটি মোট ছ’টি বড় শিরোপা জেতে। এর মধ্যে ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে দাপুটে জয়। পাশাপাশি লিগ ওয়ান, ক্যুপ দে ফ্রান্স এবং ট্রফি দেস চ্যাম্পিয়ন্স জিতে ঘরোয়া ট্রেবল সম্পূর্ণ করে তারা। এর সঙ্গে যুক্ত হয় উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ – সব মিলিয়ে এক ঐতিহাসিক মরশুম উপহার দেয় পিএসজি।

Advertisement

হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের বিশ্বজয় ছিল রূপকথার মতো। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন পরাজয়ের পরেও অনবদ্য প্রত্যাবর্তনে বিশ্বকাপ জেতে ভারতীয় মহিলা দল। সেমিফাইনালে জেমাইমা রডরিগেজের দুরন্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে ভারতীয় দল। ২ নভেম্বর নবি মুম্বইয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারত। যদিও পিএসজি’র সাফল্যের কাছে উইমেন ইন ব্লু-দের সাফল্য ‘কম’ বলে মনে করেছে লরিয়াস কর্তৃপক্ষ।

লরিয়াস অ্য৷ওয়ার্ডের মঞ্চে পুরুষ ও মহিলা বিভাগে বর্ষসেরা হয়েছেন যথাক্রমে কার্লোস আলকারাজ এবং আরিনা সাবালেঙ্কা। ফরাসি ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেন জেতায় তিনি পিছনে ফেলেছেন ইয়ানিক সিনার, ওসমানে দেম্বেলে, মুন্দো ডুপ্লান্টিসদের। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ওপেনে শিরোপা জয়ের পাশাপাশি গত বছর শীর্ষস্থানে ছিলেন সাবালেঙ্কা। এই কৃতিত্বই বেলারুশিয়ান টেনিস তারকাকে এনে দিয়েছে লরিয়াস সম্মান ৷ তাছাড়াও বিশ্বের সেরা তরুণ অ্যাথলিট হিসাবে এই পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার হয়ে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন জিমন্যাস্ট রোমানিয়ার নাদিয়া কোমানেচিকে জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.