কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তোপ দেগে প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ হলেন লালুপুত্র তেজপ্রতাপ (Tej Pratap)। প্রিয়াঙ্কাকে ইন্দিরার সঙ্গে তুলনা করে ‘ইন্ডিয়া জোট’ পরিচালনার ভার তাঁর হাতে তুলে দেওয়ার প্রস্তাব করলেন জনশক্তি জনতা দলের প্রধান। রাহুলের (Rahul Gandhi) উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘উনি অকম্মার ঢেঁকি। ওনাকে দিয়ে জোট চালানো সম্ভব নয়।’
সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার। এই ঘটনায় রাহুলের মন্তব্য ছিল, নীতীশ বিজেপির চাপে আপস করতে বাধ্য হয়েছেন। এ প্রসঙ্গেই সাংবাদিকদের তরফে তেজপ্রতাপকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “রাহুল গান্ধী এই সবের মধ্যেই আটকে থাকতে ভালোবাসেন। শুরু থেকেই ওনার বুলেট চড়ার শখ। তবে সেই শখ ওনার পূরণ হয়নি। এখন উনি চেয়ারে বসার জন্য লোভী হয়ে উঠেছেন। তবে উনি আগে যে মাংস রান্না করতেন, ওনার সেটাই করা উচিত।” এরপরই প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসা করে তেজপ্রতাপ বলেন, “ইন্ডিয়া জোট যদি কেউ পরিচালনা করতে পারেন তিনি প্রিয়াঙ্কা গান্ধী। উনি অনেকটা ইন্দিরা গান্ধীর মতো। ঘন ঘন বেড়াতে গিয়ে, বুলেট চড়ে এটা সম্ভব নয়।”
আরও পড়ুন:
তেজপ্রতাপ বলেন, “ইন্ডিয়া জোট যদি কেউ পরিচালনা করতে পারেন তিনি প্রিয়াঙ্কা গান্ধী। উনি অনেকটা ইন্দিরা গান্ধীর মতো। ঘন ঘন বেড়াতে গিয়ে, বুলেট চড়ে এটা সম্ভব নয়।”
পাশাপাশি রাহুলকে নিশানা করে তেজপ্রতাপ আরও বলেন, “ওরা এখন নীতীশ কুমারের পদত্যাগ নিয়ে আলোচনা করছেন। নীতীশ চলে যাওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী পেয়েছে বিহার। রাহুল গান্ধী বর্তমানে অন্য রাজ্যে রয়েছেন। তাহলে বিহারের প্রতি ওনার এত আকর্ষণ কেন? উনি কি এখানকার (বিহারের) মুখ্যমন্ত্রী হতে চান?”
উল্লেখ্য, পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গত বছর বিহার নির্বাচনে নতুন দল খুলে ভোটের লড়াইয়ে নেমেছিলেন তেজপ্রতাপ যাদব। তাঁর জনশক্তি জনতা দল একাধিক গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীও দেয়। যদিও এই ভোটে একটি আসন পাননি লালুর বড় ছেলে। বরং তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, নির্বাচনে বিজেপির সুবিধা করে দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাওবাদীদের হামলা জেনেও আটকাননি! চিদম্বরমকে ‘নকশাল’ বলে তোপ হিমন্তর, চাইলেন তদন্ত
-
‘দিদি নম্বর ১’-এর জাবরা ফ্যান স্বস্তিকার মেয়ের বিদেশি প্রেমিক! কী সারপ্রাইজ দিলেন ‘হবু জামাই’?
-
সংঘের পাশে দাঁড়াতে ইস্তফা কনস্টেবলের, মোদি ২০২৯-এ না জেতা পর্যন্ত থাকবেন খালি পায়ে!
-
জনগণনার অনলাইন সেলফ এনুমারেশনে শীর্ষে মালদহ, পিছিয়ে পশ্চিম বর্ধমান-কলকাতা, এবার কী করণীয়?
-
জন্মদিনে কেক কাটার বদলে লাশকাটা ঘরে! এ কী পরিণতি কিশোরের?