সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুটা নোভাক জকোভিচের (Novak Djokovic) জন্য ভালো হল না। এদিকে আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open)। পয়া প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সর্বাধিক ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকারকে নিয়ে সবার উন্মাদনা চোখে পড়ার মতো। তবে খারাপ খবর হল সর্বোচ্চ ১০বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সার্বিয়ার মহাতারকা ডান হাতের কব্জিতে মারাত্মক চোট পেলেন। ফলে মেলবোর্নের কোর্টে তাঁর র্যাকেট হাতে নামা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন।
যদিও জকোভিচ বলেছেন, “চোট পাওয়ার সময় যন্ত্রণা অনুভব করলেও, এখন অনেকটা সুস্থ বোধ করছি। তবে সত্যি বলতে কব্জির চোটের জন্য ফোরহ্যান্ড ও সার্ভের সময় ব্যথা লাগছে।” আর তাই স্বভাবতই প্রশ্ন উঠছে তিনি কি পুরো ফিট হয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নামতে পারবেন? ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফের যোগ করেন, “অস্ট্রেলিয়ান ওপেনে পুরো ফিট হয়ে নামতে পারব কিনা সেই গ্যারান্টি দিতে পারব না। এত কম সময়ের মধ্যে ১০০ শতাংশ ফিট হওয়া সম্ভব নয়। তবে এই প্রতিযোগিতা আমার মনের খুব কাছের। তাই এবারও ট্রফি জেতার সুযোগ হাতছাড়া করতে চাই না।”
[আরও পড়ুন: অনুষ্টুপের শতরানের পর অভিষেকেই ব্যাটে দাপট সৌরভের, বড় রানের লক্ষ্যে বাংলা]
ইউনাইটেড কাপ খেলতে গিয়ে কব্জিতে চোট পেয়েছেন তিনি। ২০১৮ সালের পর অস্ট্রেলিয়ায় কোনও টেনিস ম্যাচও হারতে হয়েছে তাঁকে। ইউনাইটেড কাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি’মিনরের কাছে স্ট্রেট সেটে হেরেছেন জোকার। ম্যাচের ফলাফল ছিল ৪-৬, ৪-৬। এই ম্যাচ খেলার সময়ই কব্জিতে চোট পেয়েছিলেন জোকার। তাই প্রশ্ন উঠছে তিনি কি আদৌ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারবেন?
[আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে জিতে ফের মাঠে বিরাটের ভাংড়া নাচ! ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল]
সর্বশেষ খবর
-
শচীনের থেকে কোথায় এগিয়ে কোহলি? এবি’র মন্তব্যের পর এবার তথ্য দিয়ে ব্যাখ্যা নাইট প্রাক্তনীর
-
নারী স্বনির্ভরতায় দিশা দেখাবে পাটজাত পণ্য, হাতে-কলমে প্রশিক্ষণ শুরু বালুরঘাটে
-
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?
-
মমতা আমলে তৈরি হওয়া কর্মতীর্থেও দুর্নীতি! ক্যাগ রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য বীরভূমে
-
অন্তঃসত্ত্বার পেটে ‘সন্তানের মুখ’, খাচ্ছে ডাব! হবু মাকে ডাক্তার দেখানোর পরামর্শ নেটদুনিয়ার