সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রো কবাডি লিগ এবার পা দিল ১১তম বছরে। জনপ্রিয়তার নিরিখে আইপিএলের ঠিক পরেই আসে পিকেএলের নাম। ২০১৪ থেকে শুরু হয় এই প্রো কবাডি লিগ। একদিকে যেমন সার্বিকভাবে দেশে কবাডির মান উন্নয়ন হচ্ছে তেমনই খেলোয়াড়দের আর্থিক অবস্থারও উন্নতি হচ্ছে।
দেশ-বিদেশের বহু তারকাই যোগ দেন এই প্রতিযোগিতায়। অনেক নতুন তারকাও উঠে আসেন। এবারও নজরে থাকবেন অনেক প্রতিযোগী। একনজরে দেখে নেওয়া যাক, ১১তম প্রো কবাডি লিগে নজর কাড়তে পারেন কারা?
মনিন্দর সিং, বেঙ্গল ওয়ারিয়র্স: এবার নিলামে মনিন্দরকে রিটেন করেছে বাংলার দল। লিগে সবচেয়ে বেশি রেইড পয়েন্ট পাওয়ার তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থানে। তাঁর পয়েন্ট ১৪২৮। ২০১৭ থেকে এই দলে আছেন মনিন্দর। টানা ৭ বছর একই দলে খেলার কৃতিত্ব আর কারওর নেই। এর আগে একবার পিকেএল চ্যাম্পিয়ন হলেও এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা প্লেয়ার হতে পারেননি।
পবন সেহরাওয়াত, তেলুগু টাইটান্স: এর আগে বেঙ্গালুরু বুলসে খেলার সময় সেরা প্লেয়ার হয়েছিলেন তিনি। সেবার তাঁর দল চ্যাম্পিয়নও হয়েছিল। এবারও নজরে রয়েছেন এই তারকা। গতবছর থেকেই তিনি তেলুগু দলের অধিনায়ক। আগের মরশুমে তুলে নিয়েছিলেন ২০২ রেইড পয়েন্টস। সেই সঙ্গে ছিল ১৫টি ট্যাকেল পয়েন্ট।
মহম্মাদ্রেজা শাদলৌই, হরিয়ানা স্টিলার্স: গত মরশুমে তিনি ছিলেন টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার। তখন অবশ্য খেলতেন পুনেরি পল্টনে। ইরানি ডিফেন্ডার গতবার ৯৯টি ট্যাকেল পয়েন্ট পেয়েছিলেন। স্বাভাবিকভাবেই অনেকে আশা করেছিলেন, তিনি টুর্নামেন্টের সেরা প্লেয়ার হবেন। কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। এবার কি নতুন দলে সেই প্রত্যাশা পূরণ হবে?
সর্বশেষ খবর
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!
-
‘সাম্প্রদায়িক অশান্তির চেষ্টা ব্যর্থ’, হাই কোর্টে মসজিদ মামলা খারিজে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
-
সিগনাল ভাঙলেই এআইয়ের সাহায্যে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রী অর্জুনের
-
মায়ের মন! খিদের জ্বালায় কাঁদছে ১৭ দিনের শিশু, বুকে নিয়ে স্তন্যপান করালেন মন্ত্রী, ভিডিও ভাইরাল