সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে বসানোর প্রতিজ্ঞা নিয়ে রিওয় গিয়েছে ১২০টা মুখ৷ আর তাঁদের সমর্থনে গলা ফাটাতে তৈরি ১২০ কোটির বেশি ভারতীয়৷
সুদূর রিওতে ওলিম্পিকের মঞ্চে যখন একটার পর একটা লড়াইয়ে নামবেন সাইনা নেহওয়াল, লিয়েন্ডার পেজ, শ্রীজেশরা৷ তখন তাঁদের সাফল্য কামনায় মন্দিরে পুজো দেবেন এদেশের মা-ঠাকুমারা৷ গোটা দেশকে এক সুতোয় বেঁধে ফেলেছেন ভারতীয় অ্যাথলিটরা৷ তাই দিল্লি থেকে কলকাতা, কাশ্মীর থেকে কন্যাকুমারী এখন একটাই স্লোগান আওড়াচ্ছে৷ “আই অ্যাম টিম ইন্ডিয়া৷”

ফেসবুকের প্রোফাইল ছবির সঙ্গেও জুড়ে গিয়েছে রিও ওলিম্পিকের লোগো ও তেরঙ্গা৷ দেশ এখন ওলিম্পিক জ্বরে আক্রান্ত৷ আর এই ১২০ কোটিরও বেশি মানুষের স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর ভারতীয় অ্যাথলিটরাও৷
আইপিএল-এর সময় “আই অ্যাম কেকেআর”-এর স্লোগানটি সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় হয়েছিল৷ এবার রিওতে যাওয়া ভারতীয় দলকে উৎসাহ দিতে “আই অ্যাম টিম ইন্ডিয়া” স্লোগান দিচ্ছেন ভারতীয়রা৷ বলা ভাল এই স্লোগানই বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় দেশাত্মবোধক গানে পরিণত হয়েছে৷
গানটি শুনলে আপনারও গায়ে কাঁটা দিয়ে উঠবে৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের