Tiger Woods

নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনায় গ্রেপ্তার টাইগার উডস, প্রাক্তন পুত্রবধূর প্রেমিককে নিয়ে কী বললেন ট্রাম্প?

তবে এবারই প্রথম নয়। ২০১৭ সালেও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সেবারও গাড়ি উলটে যায়। আবার ২০২১ সালে আরও বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন উডস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ১৬:৫৩

options
link
নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনায় গ্রেপ্তার টাইগার উডস, প্রাক্তন পুত্রবধূর প্রেমিককে নিয়ে কী বললেন ট্রাম্প?
দুর্ঘটনায় পড়লেন কিংবদন্তি গলফার টাইগার উডস। ফাইল ছবি

ফের নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনা ঘটালেন টাইগার উডস (Tiger Woods)। কিংবদন্তি গলফারের ল্যান্ড রোভারটি ফ্লোরিডায় তাঁর বাড়ির সামনে পালটি খেয়ে যায়। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। তবে মূত্রপরীক্ষা দিতে কিছুতেই রাজি হননি উডস। তাঁর শরীরে বড় কোনও চোট লাগেনি। আপাতত তাঁকে মার্টিন কাউন্টি জেলে রাখা হয়েছে। উডসের দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

জানা গিয়েছে ফ্লোরিডার জুপিটার দ্বীপে শুক্রবার স্থানীয় সময় বিকেলে দুর্ঘটনা ঘটে। একটি ট্রেলারকে টপকাতে গিয়ে পিছন থেকে ধাক্কা মারে উডসের রেঞ্জ রোভার। তারপরই উডসের গাড়িটি পালটি খেয়ে যায়। পুলিশের দাবি, দুর্ঘটনার পর নিজেই বেরিয়ে আসেন। পুলিশের বক্তব্য, তিনি ‘কোনও রকম ড্রাগের নেশায়’ গাড়ি চালাচ্ছিলেন। তবে তাঁর গাড়িতে কোনও মাদকদ্রব্য পাওয়া যায়নি। উডস নিজেও মূত্রপরীক্ষা দিতে রাজি হননি। তাঁর বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, সম্পত্তি ক্ষতি করা ও আইনের সঙ্গে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর মধ্যে উডসের যে ছবি পুলিশ প্রকাশ করেছে, তা দেখে উদ্বেগে ভক্তরা। তাঁকে দেখে অনেকের বক্তব্য, ‘উডসের সাহায্য দরকার।’ চর্চায় এসেছে উডসের ব্যক্তিগত জীবনও। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন পুত্রবধূ ভানেসা ট্রাম্পের সঙ্গে বর্তমানে সম্পর্কে আছেন কিংবদন্তি গলফার। সম্প্রতি উডসের খেলা দেখতেও উপস্থিত হয়েছিলেন ভানেসা। উডসের দুর্ঘটনা ও গ্রেপ্তারির খবরে ট্রাম্প বলেছেন, “ও আমার খুব ভালো বন্ধু। খুব ভালো মানুষ। ও একটু সমস্যার মধ্যে আছে। আমার খারাপই লাগছে।”

Advertisement

তবে এবারই প্রথম নয়। ২০১৭ সালেও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন উডস। সেবারও গাড়ি উলটে যায়। আবার ২০২১ সালে উডস আরও বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। পায়ে গুরুতর চোট পেয়েছিলেন তারকা গলফার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.