আইপিএলের শুরুতেই বিরাট ধাক্কা চেন্নাই সুপার কিংসের। প্রথম দু’সপ্তাহ মাঠের বাইরে মহেন্দ্র সিং ধোনি। জানা গিয়েছে, কাফ মাসলে চোট লেগেছে মাহির। সিএসকে’র তরফ থেকে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘ধোনির রিহ্যাব চলছে। সম্ভবত প্রথম দু’সপ্তাহ খেলতে পারবে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো থালা।’
এই বিষয়ে আরও খবর
শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৯তম সংস্করণ। চেন্নাইয়ের প্রথম ম্যাচ ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। মনে করা হচ্ছে আইপিএলের অন্তত চারটি ম্যাচ ধোনিকে ছাড়াই নামতে হবে রুতুরাজ গায়কোয়ারদের। অর্থাৎ ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও তাঁকে দেখা যাবে না। ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি ফের হলুদ জার্সিতে মাঠে নামতে পারেন।
ধোনির বয়স বর্তমানে ৪৪। গত মরশুমেও হাঁটুর চোট ভুগিয়েছে। এবার আইপিএল শুরুর আগে পায়ের পেশিতে চোট পেয়েছেন। এই মুহূর্তে রিহ্যাব চলছে। যা সারতে সপ্তাহ দুয়েক লেগে যেতে পারে। তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় চেন্নাই কর্তৃপক্ষ। তবে ধোনির অনুপস্থিতি সিএসকে’র জন্য বড় ধাক্কা। সঞ্জু স্যামসন উইকেটকিপিং সামলে নেবেন। কিন্তু শেষের দিকে ধোনির ক্যামিও বা মাঠে তাঁর পরামর্শের অভাব অনুভব করবে চেন্নাই শিবির।
Official Statement
MS Dhoni is currently undergoing rehabilitation for a calf strain. As a result, he is likely to miss the first two weeks of TATA IPL 2026.
Get well soon, Thala! 💛🦁 pic.twitter.com/4dgmt5EWFi
— Chennai Super Kings (@ChennaiIPL) March 28, 2026
গত মরশুমে সেভাবে ফর্মে ছিলেন না। তাই এবার সিএসকে’র প্রিয় ‘থালা’ কেমন খেলেন, সেদিকে নজর ছিল সবার। চর্চায় ছিল ধোনির ফিটনেসও। এমনকী সম্প্রতি একটি অনুষ্ঠানে কথার প্রেক্ষিতে বলেছিলেন ৬০ বছর পর্যন্ত খেলতে চান। তামিল অভিনেতা শিবকার্তিকেয়ন বলেছিলেন, “আপনার যা ফিটনেস রয়েছে, খেলাটা খুবই সহজ।” এহেন বক্তব্যে মাহি বলেন, “না ব্যাপারটা খুবই কঠিন। কিন্তু আমি চেষ্টা করব।” সেখানে শুরুতেই অনুপস্থিত ধোনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘কলকাতার বাইরে, হাই কোর্টে মামলাও করেছি’, সিআইডি হাজিরা এড়িয়ে ফের সময় চাইলেন অভিষেক
-
আর্জেন্টিনাকে সমর্থন করা ‘পাপ’! ১০ লিটার দুধে স্নান করে ব্রাজিলের সমর্থক হলেন বাংলাদেশের তরুণ
-
সনাতনীদের ভাবাবেগে আঘাত! সরল ‘ধাম’, দিঘার জগন্নাথ মন্দির এখন শুধুই সাংস্কৃতিক কেন্দ্র
-
আচমকাই ভারতীয় দল থেকে বাদ সিরাজ! পরিবর্ত ঘোষণা করল বোর্ড, নেপথ্যে কোন কারণ?
-
যৌনতার মোড়কে পর্দায় ‘পণ্য’ জাহ্নবী! বিতর্ক বাড়তেই ‘পেড্ডি’ থেকে ছাটা হল কোন কোন দৃশ্য?



