Vinesh Phogat

লড়াই করেও মিলল না এশিয়াডের ছাড়পত্র, বিদায়ের আগে ভিনেশ বললেন, ‘এখানেই আবার ফিরব’

মা হওয়ার মাত্র পাঁচ মাস পরেই ভিনেশ ফোগাট ফিরেছিলেন কুস্তির ম্যাটে। ফেডারেশনের সঙ্গে আইনি যুদ্ধে জিতে নেমেছিলেন ট্রায়ালে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১১:১০

options
link
লড়াই করেও মিলল না এশিয়াডের ছাড়পত্র, বিদায়ের আগে ভিনেশ বললেন, ‘এখানেই আবার ফিরব’

মা হওয়ার মাত্র পাঁচ মাস পরেই ফিরেছিলেন কুস্তির ম্যাটে। তাতেও একের পর এক বাধা এসেছে। এশিয়ান গেমসের দোরগোড়া পর্যন্ত যেতে তাঁকে আইনি লড়াইও লড়তে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আবারও ভাগ্য সহায় হল না ভিনেশ ফোগাটের। এশিয়ান গেমসের ট্রায়ালে হাড্ডাহাড্ডি লড়াই করে তাঁকে থামতে হল সেমিফাইনালে। চলতি বছরের এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধি হয়ে নামা হবে না ২০১৮ সালের সোনাজয়ীর।

Advertisement

২০২৪ অলিম্পিকে স্বপ্নভঙ্গের পর কুস্তি থেকে অবসর নেন ভিনেশ। কিন্তু মা হওয়ার মাত্র পাঁচ মাস পরেই তিনি ঘোষণা করেন, কুস্তির ম্যাটে ফিরতে চলেছেন। চলতি মাসের শেষে ন্যাশনাল ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে প্রত্যাবর্তনের পরিকল্পনা ছিল ভিনেশের। সেখানে পদক জিতে এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নিতে পারতেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে নতুন নিয়মে এনে ভিনেশের জন্য ফেরার পথ বন্ধ করে দেয় ফেডারেশন। সাফ জানিয়ে দেওয়া হয়, ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টের পদকজয়ীরা ট্রায়ালে নামতে পারবেন না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফেডারেশনের এই সিদ্ধান্তের প্রতিবাদ করে শুরু হয় ভিনেশের আইনি লড়াই। প্রথমে দিল্লি হাই কোর্ট জানিয়ে দেয়, ভিনেশকে এশিয়ান গেমসের ট্রায়ালে নামার সুযোগ দিতে হবে। সেই রায় চ্যালেঞ্জ করে ভারতীয় কুস্তি ফেডারেশন যায় সুপ্রিম কোর্টে। সেখানেও জয়ী হন ভিনেশ। শীর্ষ আদালতের রায়কে হাতিয়ার করে শনিবার এশিয়ান গেমসের ট্রায়ালে নামেন ভিনেশ। এশিয়ান গেমসের সোনাজয়ীকে দেখতে এতটাই ভিড় হয় যে জনতাকে সামলাতে পুলিশ মোতায়েন করতে হয়।

Advertisement

ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ট্রায়ালের শুরুটা বেশ ভালো করেছিলেন ভিনেশ। প্রথম রাউন্ডে প্রতিপক্ষ জ্যোতির বিরুদ্ধে রক্ষণাত্মকভাবে শুরু করেন। তবে শেষ পর্যন্ত ম্যাচ জেতেন ৭-১ ফলে। যদিও ভিনেশের খেলার ভঙ্গিতে আত্মবিশ্বাসের অভাব ছিল। দ্বিতীয় রাউন্ডে নিশুর বিরুদ্ধে ৫-০ পিছিয়ে ছিলেন একটা সময়ে। শেষ মুহূর্তের চালে ৭-৬ ফলে জিতে নেন বাউট। কিন্তু সেমিফাইনালে এসে ভিনেশের রক্ষণ ভেদ করে ফেলেন মীনাক্ষী। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ভিনেশ হারলেন ৬-৪ ফলে। তবে এশিয়ান গেমসের স্বপ্ন শেষ হলেও ভিনেশ ম্যাট ছাড়লেন হাসিমুখে। জানিয়ে দিলেন, “এখানেই আমি আবার ফিরব।” আগামী দিনে কোনদিকে এগোবে ভিনেশের প্রত্যাবর্তন?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.