বঙ্গ বাজেট ২০২৬
West Bengal Budget 2026

রাজ্যে স্পোর্টস বিশ্ববিদ্যালয়, নয়া স্টেডিয়াম পাবে উত্তরবঙ্গ, বাজেটে ক্রীড়াক্ষেত্রে বিপুল বরাদ্দ

ক্রীড়াক্ষেত্রে কেমন বাজেট বরাদ্দ হয়, সেদিকেও নজর ছিল। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ক্রীড়ামহল খুশিই হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৭:৪২

options
link
রাজ্যে স্পোর্টস বিশ্ববিদ্যালয়, নয়া স্টেডিয়াম পাবে উত্তরবঙ্গ, বাজেটে ক্রীড়াক্ষেত্রে বিপুল বরাদ্দ
বাজেটে ক্রীড়াক্ষেত্রে বিপুল বরাদ্দ।

রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের প্রথম বাজেট (West Bengal Budget 2026)। তাই আগ্রহ ছিল তুঙ্গে। আর সেই বাজেটেই ক্রীড়াক্ষেত্রে বিরাট বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন স্টেডিয়াম নির্মাণ থেকে অ্যাথলিটদের বিশেষ স্বীকৃতির প্রস্তাব দিলেন তিনি। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে খুশি ক্রীড়ামহল। 

Advertisement

কল্পতরু বাজেটে উচ্ছ্বসিত ময়দান। সোশাল মিডিয়ায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে মোহনবাগান। ক্রীড়াক্ষেত্রের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কৃতজ্ঞ ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। 

ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে এদিন একগুচ্ছ ঘোষণা করেন অর্থমন্ত্রী।

Advertisement
  • রাজ্যে ‘খেলো ইন্ডিয়া’ কার্যক্রম চালু হবে। 
  • তৈরি হবে স্পোর্টস ইউনিভার্সিটি। যার জন্য বরাদ্দ ১৫০ কোটি।
  • উত্তরবঙ্গে হবে আন্তর্জাতিক মানের ইন্ডোর ও আউটডোর স্টেডিয়াম। বরাদ্দ ২০ কোটি টাকা।
  • প্রতি বিধানসভা এলাকায় ৫ কোটি ব্যয়ে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি হবে। যেখানে অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়ার প্রতিযোগিতা।
  • যে সমস্ত ক্লাব জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেয়, তাদের বার্ষিক ১ কোটি আর্থিক সহায়তা করা হবে। অর্থাৎ মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডান-সহ আইএসএলে যোগ দেওয়া ক্লাবগুলি এই আর্থিক সাহায্য পাবে। ফলে ময়দানে অর্থসংকটের সঙ্গে মোকাবিলা করতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
  • জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদকজয়ীদের পুরস্কারের জন্য বরাদ্দ ৫০ কোটি টাকা। পাশাপাশি ডিএসপি পদে দেওয়া হবে চাকরিও।

অলিম্পিক, কমনওয়েলথ গেমস-সহ আন্তর্জাতিক মঞ্চে বাংলার ক্রীড়াবিদদের আরও বেশি করে তুলে ধরাই এখন রাজ্যের প্রধান লক্ষ্য। নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ আগেই বলেছিলেন রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিশ্বমানের প্রশিক্ষণ, আধুনিক পরিকাঠামো এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার উপর বিশেষ জোর দিচ্ছে সরকার। বাংলার ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করতে পারে। পাশাপাশি খেলো ইন্ডিয়া কার্যক্রম যুক্ত হওয়ায় আগামী দিনে পশ্চিমবঙ্গে ক্রীড়াক্ষেত্রে উন্নতি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

কল্পতরু বাজেটে উচ্ছ্বসিত ময়দান। সোশাল মিডিয়ায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে মোহনবাগান। ক্রীড়াক্ষেত্রের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কৃতজ্ঞ ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.