ভারতীয় কুস্তিতে ফের বিতর্ক। জাতীয় ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নেওয়ার আগেই বড় ধাক্কা খেলেন ভিনেশ ফোগাট। আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের শেষ আশাটুকুও ভেঙে চুরমার হয়ে গেল তাঁর। ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে যোগ দিতে পারছেন না তিনি।
আরও পড়ুন:
উত্তরপ্রদেশের গোন্ডায় ১০ মে, রবিবার থেকে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। চলবে মঙ্গলবার পর্যন্ত। এই টুর্নামেন্টে অংশ নিয়েই প্যারিস অলিম্পিকের পর ম্যাটে ফেরার স্বপ্ন দেখছিলেন ভিনেশ। তবে জাতীয় কুস্তি ফেডারেশনের পক্ষ থেকে ভিনেশকে ১৫ পাতার একটি নোটিস পাঠানো হয়েছে। সেখানে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, ডোপ-বিরোধী নিয়ম লঙ্ঘন এবং ভারতীয় কুস্তির ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, ২০২৬ সালের ২৬ জুন পর্যন্ত তিনি দেশের কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
জাতীয় কুস্তি ফেডারেশনের পক্ষ থেকে ভিনেশকে ১৫ পাতার একটি নোটিস পাঠানো হয়েছে। সেখানে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, ডোপ-বিরোধী নিয়ম লঙ্ঘন এবং ভারতীয় কুস্তির ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।
ফেডারেশনের দাবি, অবসর ভেঙে ফের প্রতিযোগিতায় ফিরতে হলে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের অ্যান্টি-ডোপিং নিয়ম অনুযায়ী ছ’মাস আগে নোটিস দেওয়া বাধ্যতামূলক। সেই নিয়ম মানেননি ভিনেশ। নোটিসে আরও বলা হয়েছে, প্যারিস অলিম্পিকে ওজনজনিত কারণে অযোগ্য ঘোষিত হওয়া, অ্যান্টি-ডোপিং সংক্রান্ত ‘হোয়্যারঅ্যাবাউটস’ নিয়মে গাফিলতি ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে। ২০২৪ সালের মার্চ মাসে জাতীয় দল বাছাইয়ের ট্রায়াল আয়োজন করেছিল সেই সময় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন নিযুক্ত অ্যাড-হক কমিটি। ওই ট্রায়ালে দু’টি পৃথক ওজন বিভাগের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভিনেশ ফোগাট। এই বিষয়টিকেও নিয়মভঙ্গের আওতায় এনে তাঁর কাছে ব্যাখ্যা চেয়েছে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া।
গোটা ঘটনায় নতুন করে সামনে এসেছে ভিনেশ এবং ভারতীয় কুস্তি সংস্থার দীর্ঘদিনের সংঘাত। সম্প্রতি জাতীয় র্যাঙ্কিং প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করা নিয়েও সমস্যার মুখে পড়েছিলেন তিনি। ভিনেশ অভিযোগ করেছিলেন, ফেডারেশন ইচ্ছাকৃতভাবেই তাঁর প্রত্যাবর্তনের পথ আটকে দেওয়ার চেষ্টা করছে।
গোটা ঘটনায় নতুন করে সামনে এসেছে ভিনেশ এবং ভারতীয় কুস্তি সংস্থার দীর্ঘদিনের সংঘাত। সম্প্রতি জাতীয় র্যাঙ্কিং প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করা নিয়েও সমস্যার মুখে পড়েছিলেন তিনি। ভিনেশ অভিযোগ করেছিলেন, ফেডারেশন ইচ্ছাকৃতভাবেই তাঁর প্রত্যাবর্তনের পথ আটকে দেওয়ার চেষ্টা করছে। কয়েকদিন আগেই ভিনেশ জানিয়েছিলেন, ব্রিজভূষণ শরণ সিংয়ের যৌন হেনস্তার শিকার তিনি নিজেও। তার ‘প্রতিশোধ’ হিসাবেই কি ভিনেশের প্রত্যাবর্তনের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে? বর্তমানে কুস্তি ফেডারেশনের সভাপতি পদে রয়েছেন ব্রিজভূষণের ছায়াসঙ্গী হিসাবে পরিচিত সঞ্জয় সিং। তাঁর অঙ্গুলিহেলনেই কি শেষ হয়ে গেল ভিনেশের কামব্যাকের স্বপ্ন?
যদিও রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া সেই অভিযোগ অস্বীকার করে। এদিকে এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়াল নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র ২০২৫ ও ২০২৬ সালে পদকজয়ীরাই ট্রায়ালে অংশ নিতে পারবেন। এছাড়া ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে পদকজয়ীরাও ট্রায়ালে নামার সুযোগ পাবেন। ফলে প্যারিস অলিম্পিকের পর আর প্রতিযোগিতামূলক কুস্তিতে না ফেরা ভিনেশ কার্যত সেই তালিকার বাইরে চলে গিয়েছেন। নোটিসের জবাব দেওয়ার জন্য ভিনেশকে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘এই দিনটার স্বপ্ন দেখেছিলাম,’ পূজারা-দ্রাবিড়ের নজির ছুঁয়ে ২ বছরের পরিশ্রমের গল্প ফাঁস পাড়িক্কলের
-
হোয়াটসঅ্যাপে বাংলাদেশে বেআইনি অস্ত্র কারবার! বনগাঁয় ধৃত ৪ জনকে জেরা করে বিস্ফোরক তথ্য
-
‘এখন মরতে ভয় পাই’, ২০ বছরের ছোট তরুণীর প্রেমে বুঁদ অনুরাগ কাশ্যপ, কে এই শুভ্রা?
-
মুখ্যমন্ত্রী বিজয়ের মায়ের নামে ‘অশালীন’ মন্তব্য, তামিলনাড়ুর বিজেপি সভাপতির বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
পরিবারের মত ছিল না? বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন রোনাল্ডোর মা