Lionel Messi

বাইডেনকে প্রত্যাখ্যান করে ট্রাম্প সাক্ষাতে মেসি, লিওর কাছে রোনাল্ডোর গল্প করলেন মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্টের স্বীকারোক্তি। মেসিকে খেলতে দেখেননি তিনি। জানেন মা তিনি কতটা ভালো খেলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৩:৪৫

options
link
বাইডেনকে প্রত্যাখ্যান করে ট্রাম্প সাক্ষাতে মেসি, লিওর কাছে রোনাল্ডোর গল্প করলেন মার্কিন প্রেসিডেন্ট
মেসির সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের। ফাইল ছবি।

প্রেসিডেন্ট থাকাকালীন জো বাইডেন আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁকে। সেসময় সেই আমন্ত্রণ সবিনয়ে প্রত্যাখ্যান করেন লিও মেসি (Lionel Messi)। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আহ্বান তিনি ফেরাতে পারলেন না। বৃহস্পতিবার হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন লিও-সহ ইন্টার মিয়ামির গোটা দল। মজার কথা হল, মেসির কাছে পেলে এবং রোনাল্ডোর গল্প করলেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

বৃহস্পতিবার হোয়াইট হাউসে এমএলএস ক্লাব চ্যাম্পিয়ানশিপে জয়ী ইন্টার মিয়ামির খেলোয়াড়দের জন্য সংবর্ধনার আয়োজন করেছিলেন ট্রাম্প। সেখানেই সতীর্থদের সঙ্গে উপস্থিত ছিলেন মেসিও। ছিলেন দলের কোচ জাভি মাশ্চেরানো এবং সহ মালিক জর্জ মাস। গোটা দলকে সংবর্ধনা দিয়ে মেসির সঙ্গে বেশ কিছুক্ষণ আলাদাভাবে কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য তিনি স্বীকার করে নিয়েছেন, লিও-কে ঠিকমতো চেনেন না তিনি। আসলে তিনি পেলের ভক্ত। কিছুদিন আগেই হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন রোনাল্ডো। তাঁর গল্পও মেসির কাছে করেছেন ট্রাম্প।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মেসিকে দাঁড় করিয়ে রেখেই ট্রাম্প বলেন, “আমার ছেলে ব্যারন আমাকে জিজ্ঞেস করল, বাবা, জানো আজ এখানে কে আসছে? আমি বললাম, না, আমার তো অনেক কাজ চলছে। তখন সে বলল, মেসি! সে তোমার বড় ভক্ত। সে মনে করে তুমি দারুণ মানুষ। ও খুব বড় ফুটবল ভক্ত। ও তোমার খুব বড় ভক্ত। আর একজন ভদ্রলোকের ও খুব বড় ভক্ত, রোনাল্ডো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ব্যারন মনে করে ও খুব বড় ফুটবলার। তুমিও খুব বড় ফুটবলার।’’

Advertisement

এরপরই মার্কিন প্রেসিডেন্টের স্বীকারোক্তি। মেসিকে খেলতে দেখেননি তিনি। জানেন মা তিনি কতটা ভালো খেলেন। ট্রাম্প বলেন, ‘আমার বয়স হয়েছে। আমি জানি না তুমি হয়তো খুবই ভাল খেলো। কিন্তু আমি পেলের ভক্ত। পেলে খুবই ভাল খেলতেন।’’ পরক্ষণেই অবশ্য ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার জন্য মেসির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “তুমি চাইলে বিশ্বের যেকোনও ক্লাবে যেতে পারতে। কিন্তু তুমি মায়ামিকেই বেছে নিয়েছ। আমাদের সবাইকে এই যাত্রার অংশ করার জন্য তোমাকে ধন্যবাদ।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.