ইঙ্গিত মিলেছিল আগেই, এবার সেটাই সত্যি হল। চলতি মরশুম শেষেই রবার্ট লেওয়ানডস্কির বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে। শনিবার নিজের সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে বিদায়ের ঘোষণা করেছেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।
আরও পড়ুন:
২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় যোগ দিয়েছিলেন তিনি। বার্সেলোনার হয়ে চারবছরে তিনি তিনটি লা লিগা খেতাব জিতেছেন। সঙ্গে রয়েছে আরও কয়েকটি সাফল্য। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে তিনি ১৯১টি ম্যাচে গোল করেছেন ১১৯টি। তবে চলতি মরশুমটা তাঁর ভালো যায়নি। বার্সা ছাড়ার কথা ঘোষণা করলেও ভবিষ্যতে তিনি কী করবেন তা জানাননি। সংবাদমাধ্যম সূত্রে খবর, সৌদি আরব, ইটালি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবগুলির কাছ থেকে তাঁর কাছে প্রস্তাব এসেছে। যদিও তিনি এখনও সিদ্ধান্ত নেননি। এই মরশুমে বার্সেলোনার এখনও দু’টি ম্যাচ বাকি আছে। রিয়াল বেতিস ও ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচগুলিতে লেওয়ানডস্কি বার্সার জার্সি গায়ে নামবেন।
View this post on InstagramAdvertisement
ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘চার বছর ধরে একাধিক কঠিন চ্যালেঞ্জ এবং কঠোর পরিশ্রমের পরে এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে। চার মরশুমে তিনটি খেতাব জিতেছি। তাই আমার লক্ষ্যপূরণ হয়ে গিয়েছে। এই অনুভূতি নিয়েই বিদায় নিচ্ছি আমি। প্রথম দিন থেকেই সমর্থকদের যে ভালোবাসা পেয়েছি, তা কখনও ভুলব না। কাতালুনিয়া এখন আমার অন্যতম প্রিয় জায়গা।’
View this post on Instagram
৩৭ বছর বয়সি এই স্ট্রাইকার চলতি মরশুমেও ফর্মে ছিলেন। ৪৪ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১৮টি গোল। তিনটি লা লিগার পাশাপাশি কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপও জয়ী হয়েছেন তিনি। লেওয়ানডস্কির কথায়, ‘বার্সেলোনা আবার সেই জায়গায় ফিরেছে, যেখানে ওদের থাকার কথা।’ রবিবার ক্যাম্প ন্যুয়ে রিয়েল বেতিসের বিরুদ্ধে ম্যাচেই শেষবারের মতো বার্সার জার্সিতে মাঠে নামবেন তিনি। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক ইতিমধ্যেই জানিয়েছেন, প্রথম একাদশেই রাখা হবে তাঁকে। তিনি বলেন, “অনেক বছর ধরে রবার্টের সঙ্গে কাজ করেছি। আমরা একসঙ্গে ন’টি ট্রফি জিতেছি। আমি যত শিরোপা জিতেছি, সবই ওকে সঙ্গে নিয়েই। তরুণ ফুটবলারদের জন্য ও আদর্শ উদাহরণ।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের