দু’দিনের মধ্যে দ্বিতীয়বার। দিল্লিতে ফের বাড়ল সিএনজির দাম। জানা যাচ্ছে, রবিবার থেকে রাজধানী এবং তার সংলগ্ন অঞ্চলে প্রতি কেজি ১ টাকা করে বেড়েছে গ্যাসের দাম। তবে পেট্রল এবং ডিজেলের দামে নতুন করে কোনও পরিবর্তন হয়নি।
শুক্রবার দেশজুড়ে বৃদ্ধি পায় পেট্রল এবং ডিজেলের দাম। দিল্লিতে সিএনজির দামও বেড়ে যায়। প্রতি কেজি ২ টাকা করে বাড়ে গ্যাসের দাম। কিন্তু দু’দিনের মধ্যে রাজধানীতে ফের বাড়ল গ্যাসের দাম। এর ফলে বর্তমানে দিল্লিতে প্রতি কেজি সিএনজি-র দাম পৌঁছে গিয়েছে ৮০.০৯ টাকায়। নয়ডা এবং গাজিয়াবাদে প্রতি কেজি সিএনজি-র মূল্য ৮৮.৭০ টাকা। গুরুগ্রামে ৮৫.১২, মুজাফ্ফরনগর, মিরাট ও শামলিতে প্রতি কেজি গ্যাসের দাম ৮৮.৫৮ টাকা। কানপুরে ৯১.৪২ টাকা এবং আজমীরে ৮৯.৪৪ টাকা। বিশেষজ্ঞদের মতে, সিএনজি-র দাম বৃদ্ধি গণপরিবহন এবং খুচরো মূল্যস্ফীতিকে বড় ধরনের প্রভাব ফেলবে।
আরও পড়ুন:
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আশঙ্কা ছিল, জ্বালানির দাম বাড়বে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-আমেরিকা যুদ্ধের পর থেকে বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। একাধিক দেশে বেড়েছে পেট্রল-ডিজেল এবং গ্যাসের দাম। এবার ভারতেও তা বাড়তে শুরু করেছে। দিল্লিতে গণপরিবহনের একটা বড় অংশ সিএনজি-তে চলে। আর সিএনজি-র দাম বাড়লে বর্ধিত খরচ যাত্রীদের উপরই চাপানো হয়। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, ইরান যুদ্ধের জেরে বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় সিএনজির দাম বাড়ার বিষয়টি প্রত্যাশিতই ছিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নেই খিচুড়ি বা ভাত, ডাল-সবজি-ডিমেই মিড ডে মিল শ্যামপুরের অঙ্গনওয়াড়িতে
-
‘বিগ বস বাংলা’র দূর্গে হবে রবিবাসরীয় ধামাকা, দাদার দরবারে ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ!
-
সতীর্থদের সমালোচনা করা বিতর্কিত পোস্টে ‘লাইক’, জাতীয় দলের সঙ্গে আরও দূরত্ব বাড়ছে রোনাল্ডোর?
-
ডিজে বিটে রাশ, ঢাকের বোলেই আগমনির মেজাজ শহরে! বাড়তি বায়নায় ঢাকির ঘরে ‘আলো’
-
বিরাটির পর দত্তপুকুর, সিপিএমের একের পর এক কার্যালয়ে আগুন! ব্যাপক উত্তেজনা