স্টাফ রিপোর্টার: সাইনা নেহওয়ালের মুকুটে আরও একটি পালক সংযোজিত হল৷ এতদিন তিনি ভারতীয় ব্যাডমিন্টন জগতে সুপারস্টারের তালিকায় ছিলেন৷ এমনকী, লন্ডন ওলিম্পিকে ব্রোঞ্জ জিতে ভারতীয় ব্যাডমিন্টনকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বের দরবারে৷ সেই সাইনাকে এবার আন্তর্জাতিক ওলিম্পিক কমিটি বা আইওসি বিশেষ সম্মানে সম্মানিত করল৷ আইওসি-র অ্যাথলিট কমিশনের সদস্য হলেন তিনি৷ ভারতের কোনও অ্যাথলিট অতীতে এই বিশেষ সম্মান পাননি৷ আইওসি’র পক্ষ থেকে ইতিমধ্যেই সাইনার কাছে চিঠি পাঠানো হয়েছে৷
আন্তর্জাতিক ওলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট টমাস বাগ এক বিবৃতিতে জানিয়েছেন, “রিও ওলিম্পিকের সময় অ্যাথলিট কমিশনের সদস্যদের মনোনীত করা হয়েছিল৷ যাঁদেরকে আমরা মনোনীত করেছি, তাঁদের কাছে আমরা চিরকৃতজ্ঞ৷ কারণ তাঁদের মতামতের উপর ভিত্তি করে বিশ্ব ক্রীড়াঙ্গন পরিচালিত হবে৷” অ্যাথলিট কমিশনের প্রধান হলেন অ্যাঞ্জেলা রুগিয়িরো৷ ৬ নভেম্বর এই কমিশন সভা ডেকেছে৷
সাইনার বাবা হরবীর সিং আইওসি’র পাওয়া চিঠির ভিত্তিতে দারুণ খুশি৷ “খুব ভাল লাগছে৷ আইওসি তাকে যে সম্মানে সম্মানিত করল তাতে আমি অভিভূত৷ এমনিতেই চোটের দরুন রিও ওলিম্পিকে কিছুই করতে পারেনি৷ যার জন্য মানসিক দিক দিয়ে অনেকটাই বিধ্বস্ত ছিল৷ আশা করি আইওসি’র এই সম্মান তাকে কিছুটা চাঙ্গা করে তুলবে৷” বলেন হরবীর৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের