AFCON

আফ্রিকায় আজব বিচার! ফাইনালের দু’মাস পর সেনেগালের থেকে শিরোপা কেড়ে নয়া চ্যাম্পিয়ন মরক্কো

ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়েছিল সেনেগাল। ম্যাচে প্রচুর নাটক হয়। তার দু'মাস পরও নাটক অপেক্ষা করে ছিল, তা কে জানত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৬:৫১

options
link
আফ্রিকায় আজব বিচার! ফাইনালের দু’মাস পর সেনেগালের থেকে শিরোপা কেড়ে নয়া চ্যাম্পিয়ন মরক্কো
আফকন ফাইনালে মারামারি সেনেগাল ও মরক্কোর ফুটবলারদের। ফাইল ছবি

মাস দুয়েক আগে আফ্রিকান কাপ অফ নেশনস (AFCON) জিতেছিল সেনেগাল। কিন্তু চ্যাম্পিয়নের শিরোপা সাদিও মানেদের থেকে কেড়ে নিল আফ্রিকার ফুটবল সংস্থা। এবার তারা চ্যাম্পিয়ন ঘোষণা করেছে মরক্কোকে। যাদেরকে ফাইনালে ১-০ গোলে হারিয়েছিল সেনেগাল। ম্যাচে প্রচুর নাটক হয়। তার দু’মাস পরও নাটক অপেক্ষা করে ছিল, তা কে জানত।

Advertisement

চলতি বছরের ১৮ জানুয়ারির ফাইনালে অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েছিল মরক্কো। কিন্তু সেনেগালের দাবি, পেনাল্টি অন্যায্য। বরং তাদের প্লেয়ারকেই আগে ফাউল করা হয়েছে। প্রতিবাদ শুরু করে সেনেগাল। কোচ পাপে দিয়াউ দল তুলে নেন। সেনেগালের প্লেয়াররা ড্রেসিংরুমে ফিরেও যান। শুধু একজন বাদে। তিনি সাদিও মানে। অধিনায়কের নির্দেশে প্লেয়াররা মাঠে ফিরে আসেন। মরক্কোর ব্রাহমিন দিয়াজ পেনাল্টি মিস করেন এবং অতিরিক্ত সময়ের গোলে চ্যাম্পিয়ন হয় সেনেগাল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু তারা যে দল তুলে নিতে চেয়েছিল, সেটাকে ভালোভাবে নেয়নি আফ্রিকার ফুটবল সংস্থা বা কাফ। মরক্কো ফুটবল সংস্থার পক্ষ থেকেও আপিল করা হয়েছিল। তার ভিত্তিতে কাফ সিদ্ধান্ত নিয়েছে, রেফারির অনুমতি ছাড়া দল তুলে নেওয়া বা মাঠ ছাড়ার সিদ্ধান্ত হারের সমান। সেক্ষেত্রে ওই দলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। তাই সেনেগালকে প্রতিযোগিতা থেকে বহিষ্কৃত ধরা হয়েছে। এবং মরক্কোকে ৩-০ গোলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রাথমিক তদন্তে দু’দলের প্লেয়ারদের জরিমানা করা হয়। তবে ম্যাচের ফলাফল বদল করা হয়নি। কিন্তু সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। তবে সেনেগাল এবার ক্রীড়া আদালতে যাবে কি না, তা জানা যায়নি। তার সিদ্ধান্ত আসতেও অন্তত একবছর কেটে যাবে। অনেকে মনে করছে, সেনেগালের বিরুদ্ধে এই সিদ্ধান্ত অনৈতিক। মরক্কোকে চ্যাম্পিয়ন করতে যেন উঠেপড়ে লেগেছিল আফ্রিকার ফুটবল সংস্থা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.