Spain Football Team

প্রেমিকাকে ছেড়ে সমুদ্রতটে সতীর্থকে জাপটে চুমু, স্পেনের বিশ্বজয়ের নায়ক তোরেস কি উভকামী?

বিশ্বজয় করে আপাতত ইবিজা দ্বীপে ছুটি কাটাচ্ছেন ফেরান তোরেস। সঙ্গী স্পেনেরই সতীর্থ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৪:৪১

options
link
প্রেমিকাকে ছেড়ে সমুদ্রতটে সতীর্থকে জাপটে চুমু, স্পেনের বিশ্বজয়ের নায়ক তোরেস কি উভকামী?
বাঁদিকে স্প্যানিশ সতীর্থের সঙ্গে। ডানদিকে বিশ্বকাপ ফাইনালে গোলের পর ফেরান তোরেস

স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক ফেরান তোরেস। বিশ্বজয় করে আপাতত ইবিজা দ্বীপে ছুটি কাটাচ্ছেন। সঙ্গী স্পেনেরই সতীর্থ মার্কোস লরেন্তে। তাঁদের দু’জনের যে ছবি ভাইরাল হল, তা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। সমুদ্রতটে লরেন্তেকে জাপটে ধরে চুমু খাচ্ছেন তোরেস। বিশ্বকাপ ট্রফি হাতে আগের আরও কয়েকটা ছবিও ভাইরাল হয়েছে। ঘটনা হল, ফাইনালের ঠিক আগে প্রেমিকার সঙ্গেও ব্রেক-আপ করেছেন তোরেস। সব মিলিয়ে অনেকেরই প্রশ্ন, তোরেস কি উভকামী?

Advertisement

ফাইনালে অতিরিক্ত সময়ে গোল করে স্পেনকে জেতান তোরেস। গোটা দেশের কাছে এখন নায়ক বার্সেলোনার স্ট্রাইকার। ক্লাব মরশুম শুরু হতে এখনও সময় বাকি। এই ফাঁকে ইবিজায় ছুটি কাটাচ্ছেন তোরেস। সেখানে রয়েছে স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস লরেন্তে। যিনি কি না আবার তোরেসের ‘ঘনিষ্ঠ বন্ধু’। শুধুই কি তাই? ইবিজার সমুদ্রতটে খোলা শরীরে যেভাবে পিছন থেকে লরেন্তেকে জাপটে ধরে চুমু খেলেন, তা দেখে অনেকেই অবাক। আর শুধু এই একটি ছবি নয়। বিশ্বকাপ জেতার পরও ট্রফি হাতে তোরেসের ‘পোজ’ দেখেও নেটিজেনরা ভ্রূ কুঁচকোচ্ছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অনেকের প্রশ্ন, ফেরান তোরেস বা লরেন্তে কি সমকামী? দু’জনের সম্পর্ক কতটা ‘ঘনিষ্ঠ’? তবে লরেন্তে বহুদিন বিবাহিত। তাঁর স্ত্রী প্যাট্রিসিয়া নোয়ার্বে অন্তঃসত্ত্বা। অন্যদিকে তোরেস এখন কোনও সম্পর্কে নেই। তবে বিশ্বকাপের মাঝেই স্প্যানিশ সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মার্টিনা আলগুয়েরোর সঙ্গে ব্রেক-আপ করেছেন। এমনকী সোশাল মিডিয়ায় একে-অপরকে আনফলো করে দিয়েছেন। এর আগে স্পেনের প্রাক্তন ও পিএসজি’র বর্তমান কোচ লুইস এনরিকের মেয়ে সিরা মার্টিনেজের সঙ্গে ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত সম্পর্ক ছিল তোরেসের। ফলে দুই বন্ধুর ‘ঘনিষ্ঠতা’ কি নিছক খুনসুটি? আবার নেটিজেনরা এই প্রশ্নও রাখছেন, তোরেস কি তাহলে উভকামী?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.