বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে কেউ শরীরে ট্রফির ছবি আঁকান। কেউ বা ট্যাটু করিয়ে রাখেন বিশ্বজয়ের দিনক্ষণ। মার্ক কুকুরেয়া বেছে নিলেন সম্পূর্ণ অন্য পথ। ১৬ বছর পর ঐতিহাসিক জয়ের পর তিনি নিজের হাতে ট্যাটু করালেন স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তের মুখ। বিশ্বকাপ শুরুর আগে দেওয়া কথা রেখেই এই অভিনব ‘গুরুদক্ষিণা’ বিশ্বচ্যাম্পিয়ন ডিফেন্ডারের।
আরও পড়ুন:

কুকুরেয়ার হাতে আঁকা ট্যাটুতে দেখা যাচ্ছে, কোট-পরা চেনা ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন ফুয়েন্তে। তাঁর হাতে বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপের আগে স্পেন শিবিরেই সতীর্থ ও কোচকে কথা দিয়েছিলেন কুকুরেয়া। দল বিশ্বকাপ জিততে পারলে কোচের মুখই ট্যাটু করাবেন। বিশ্বকাপ জয়ের ১০ দিনের মধ্যেই সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি।
দেশে ফিরে উৎসবের আবহেই সেই প্রতিশ্রুতির কথা প্রকাশ্যে আনেন কুকুরেয়া। তিনি বলেছিলেন, “আমেরিকা যাওয়ার বিমানে ওঠার আগেই কোচ ও সতীর্থদের কথা দিয়েছিলাম। বলেছিলাম, বিশ্বকাপ জিতে যদি ট্রফি স্পেনে নিয়ে ফিরতে পারি, তা হলে কোচের মুখ ট্যাটু করাব। কথা তো কথাই। যে বিশ্বাস উনি আমার উপর দেখিয়েছেন, যে সাফল্য এনে দিয়েছেন, তাতে এই কথা তো রাখতেই হত।”
View this post on Instagram
ট্যাটু করানোর পর সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কুকুরেয়া। ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিশ্রুতি রেখেছি।’ এতেই স্পষ্ট, বিশ্বকাপের ট্রফির পাশাপাশি কোচের প্রতি কৃতজ্ঞতাও তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ। এবারের বিশ্বকাপে স্পেনের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন কুকুরেয়া। টুর্নামেন্ট জুড়েই তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। বিশ্বকাপ চলাকালীনই ক্লাব ফুটবলেও নতুন ঠিকানা বেছে নিয়েছেন তিনি। চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে সই করেছেন কুকুরেয়া। আগামী মরশুমে তাই নিজের দেশের ক্লাবের জার্সিতেই দেখা যাবে স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডারকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইদার, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ
-
জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কং প্রার্থীর, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মিলন প্রধানের
-
জন্মসালের সঙ্গে শিক্ষাগত যোগ্যতায় গরমিল! হাসিরানির হলফনামা নিয়ে হাই কোর্টে মামলা কংগ্রেসের
-
সম্পদ সৃষ্টির থেকে সম্পদ বণ্টন, কীভাবে বদলে যাচ্ছে অবসর পরিকল্পনা নিয়ে আলোচনা
-
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লক্ষ্মীবারে কলকাতায় গৌতম আদানি, বাংলায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা