East Bengal

অতীতে বিঘ্নিত হয়েছে ডার্বি, দেবীপক্ষে যুবভারতীতে সম্ভব ইস্টবেঙ্গল ম্যাচ? মুখ খুললেন ক্রীড়ামন্ত্রী

এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের হাতে ‘প্রেসিডেন্টস কাপ’ তুলে দিলেন।

প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৯:৩৯

options
link
অতীতে বিঘ্নিত হয়েছে ডার্বি, দেবীপক্ষে যুবভারতীতে সম্ভব ইস্টবেঙ্গল ম্যাচ? মুখ খুললেন ক্রীড়ামন্ত্রী
ইস্টবেঙ্গল ক্লাব ও ইন্দ্রনীল খাঁ।

১৩ অক্টোবর, যুবভারতী ক্রীড়াঙ্গনেই হবে ইস্টবেঙ্গলের এসিএল-২-এর ম্যাচ। স্পষ্টভাবেই সেকথা জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ওই দিন দুর্গাপূজার তৃতীয়া। তাই লাল-হলুদ ভক্তদের মধ্যে দুশ্চিন্তা ছিল, আদৌ ১৩ অক্টোবর ম্যাচ আয়োজন করা সম্ভব কি না। তবে ক্রীড়ামন্ত্রী তৎপরতার সঙ্গে পদক্ষেপ নিয়ে সেই সমস্যার সমাধান করেছেন। উল্লেখ্য, অতীতে ক্রিকেট বিশ্বকাপ, গঙ্গাসাগর মেলা বা অভয়া আন্দোলনের জন্য ডার্বির সূচি বিঘ্নিত হয়েছে। কিন্তু এক্ষেত্রে পুজো ও ইস্টবেঙ্গলের ম্যাচ একই সঙ্গে চলবে।

Advertisement

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র ‘ডি’ গ্রুপে পড়েছে ইস্টবেঙ্গল। এই গ্রুপে লাল-হলুদ বাহিনীর প্রতিদ্বন্দ্বী জর্ডন, ইরাক ও ওমানের ক্লাব। ইস্টবেঙ্গল তিনটে হোম ম্যাচ খেলবে ১৩ অক্টোবর, ৩ নভেম্বর ও ২৪ নভেম্বর। হোম ও অ্যাওয়ে, দু’পর্বে ম্যাচ চলবে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইরাকের আল শর্তা। ১৩ অক্টোবর দুর্গাপূজার তৃতীয়া। ফলে আদৌ পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া যাবে কি না, সেই প্রশ্ন ছিল। সেক্ষেত্রে হয় অন্য রাজ্যে, নয়তো দর্শকশূন্যভাবে এসিএল-২-এর প্রথম ম্যাচ খেলতে হত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অতীতে দেখা গিয়েছে, নিরাপত্তার যুক্তিতে কলকাতা ডার্বি পিছিয়ে গিয়েছে বা অন্য রাজ্যে হয়েছে। ২০২৩-এর অক্টোবরে ইডেনে ক্রিকেট বিশ্বকাপ ও লক্ষ্মীপুজোর জন্য ডার্বি পিছনো হয়। ২০২৪-এ অভয়া আন্দোলনের সময় ডুরান্ড ডার্বি বন্ধই করে দেওয়া হয়। ২০২৫-এও গঙ্গাসাগর মেলার জন্য এই যুক্তিতে ডার্বি চলে যায় গুয়াহাটিতে। তবে এবার আর কোনও ‘অজুহাত’ নয়। দুর্গোৎসব ও ফুটবল উৎসব একই সঙ্গে চলতে পারে। সোশাল মিডিয়ায় ইন্দ্রনীল খাঁ লিখেছেন, ‘এসিএল ২-এ ইস্টবেঙ্গল ও আল শর্তার বিরুদ্ধে ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ী (১৩ অক্টোবর) যুবভারতী ক্রীড়াঙ্গনেই হবে।’

Advertisement

অন্যদিকে এদিন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের হাতে ‘প্রেসিডেন্টস কাপ’ তুলে দিলেন। ক্লাবের তরফ থেকে উপস্থিত ছিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার, গোলকিপার প্রভসুখন সিং গিল ও ডিফেন্ডার আনোয়ার আলি। উল্লেখ্য, ডুরান্ড চ্যাম্পিয়ন দল তিনটে ট্রফি পায়। এর মধ্যে ডুরান্ড ও শিমলা ট্রফি ফাইনালের দিনই দেওয়া হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.