সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট এখন তাঁর কাছে অতীত৷ রিয়েল লাইফের বাইশ গজ ভুলে তিনি মন দিয়েছেন রিল লাইফে৷ দর্শকদের সামনে নিজেকে নতুন করে তুলে ধরতে দারুণ পরিশ্রমও করেছেন৷ যার প্রমাণ হল তাঁর সিক্স-প্যাক অ্যাবস৷ আর এই নয়া অবতারেই ‘Team 5’ ছবিতে অভিনয় জগতে অভিষেক করতে চলেছেন মাচো শ্রীসন্থ৷
২০১৩ আইপিএল-এ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত করা হয়েছিল ভারতীয় পেসারকে৷ গত বছর আদালত তাঁকে মুক্তি দিলেও নির্বাসন ওঠেনি৷ তারপরই ক্রিকেট থেকে মোড় ঘুরিয়ে রাজনীতিতে মন দিয়েছিলেন শ্রীসন্থ৷ এবার পা রাখলেন রুপোলি দুনিয়ায়৷ ক্রিকেটের মাঠে যে শ্রীসন্থকে দেখতে দর্শকরা অভ্যস্ত ছিলেন, এই শ্রীসন্থ তার চেয়ে অনেকটাই আলাদা৷ কসরত করে অ্যাবস বানিয়ে রীতিমতো সলমন খান, হৃতিক রোশনদের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য৷
Giving urself the best fitness routine is the best gift u can give to urself ..#willpower#motivation #getting stronger 🌟✌🏻️👍🏻 pic.twitter.com/s6Bqj4AccT
Advertisement— Sreesanth (@sreesanth36) October 12, 2016
টুইটারে নিজের সিক্স-প্যাক অ্যাবসের ছবি পোস্ট করে শ্রীসন্থ লেখেন, “নিজেকে ফিট করে দারুণ একটা শরীর বানানোই নিজেকে দেওয়া সেরা উপহার৷” মালয়ালি ছবি ‘Team 5’-এ শুধু নাচই নয়, বিভিন্ন স্টান্টও নিজেই করেছেন তিনি৷ ছবিটি তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে৷ এবার দেখার, নায়ক হিসেবে তিনি দর্শকদের মন জয় করতে পারেন কি না৷
সর্বশেষ খবর
-
একাদশ এবং দ্বাদশে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ! কবে ইন্টারভিউ? জানাল এসএসসি
-
শিবপ্রসাদকে আঠাশ নম্বর ব্যাঙ্ক ডাকাতির উসকানি যিশুর! প্রকাশ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র ট্রেলার
-
সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু! নেপথ্যে জড়িয়ে পুরনো খুনের মামলা?
-
‘বাপুর দেখানো পথেই বিকশিত ভারত’, গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন, এক্সে বার্তা মোদির
-
মাসের শেষে গ্যাস ফুরিয়েছে? হাতে টাকা না থাকলেও চিন্তা নেই, এবার সিলিন্ডার মিলবে ইএমআইতে!